Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সপ্তাহ শেষে বর্ষা ঢুকবে রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল ভালোই। আন্দামান ও কেরলে সময়ের আগেই ঢুকে পড়েছিল বর্ষা। তাই দেখে আশায় বুক বাধছিল পশ্চিমবঙ্গও। কিন্তু কাছে এসেও যেন চৌকাঠ ডিঙোতে চাইছে না বর্ষা। তাই এখনও প্যাচপেচে গরমে কাহিল শহুরে নাগরিক। আজ-কালের মধ্যেই বৃষ্টি

সপ্তাহ শেষে বর্ষা ঢুকবে রাজ্যে

শেষ আপডেট: 6 June 2018 05:03

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা হয়েছিল ভালোই। আন্দামান ও কেরলে সময়ের আগেই ঢুকে পড়েছিল বর্ষা। তাই দেখে আশায় বুক বাধছিল পশ্চিমবঙ্গও। কিন্তু কাছে এসেও যেন চৌকাঠ ডিঙোতে চাইছে না বর্ষা। তাই এখনও প্যাচপেচে গরমে কাহিল শহুরে নাগরিক। আজ-কালের মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে ৷ কিন্তু বর্ষার মতিগতি দেখে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহ শেষে বর্ষা ঢুকবে রাজ্যে ৷ ফলে শুক্রবার পর্যন্ত অস্বস্তিকর গরম ভোগ করতে হবে কলকাতাবাসীকে ৷ তবে এর মধ্যে কলকাতা-সহ দঃবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিম্নচাপের হাত ধরেই শহরে পা রাখবে বর্ষা ৷ তার আগে অবশ্য উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি ৷ আগামিকাল থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে ৷    

```