
শেষ আপডেট: 13 May 2023 08:45
দ্য ওয়াল ব্যুরো: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা (Cyclone Mocha)। মায়ানমার ও বাংলাদেশের দিকে ক্রমশ এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। শনিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে যেমন মোখা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে, তেমনই আগামী সপ্তাহ থেকেই তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
মোখার অবস্থান কোথায়?
হাওয়া অফিস সূত্রে খবর, দ্রুত গতিতে এগিয়ে আসছে মোখা। এখন এই ঘূর্ণিঝড় রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। সকালে যে অবস্থানে ছিল, তার থেকে ভূপৃষ্ঠের দিকে আরও খানিকটা এগিয়ে হয়ে এই ঘূর্ণিঝড়। আগামীকাল অর্থাৎ ১৪ মে মায়ানমারে আছড়ে পড়বে মোখা (Mocha Landfall)। মায়ানমার ছাড়াও বাংলাদেশের কক্সবাজার এলাকায় এই ঝড়ের প্রভাব বেশি পড়বে।
বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পড়বে না বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে মোখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বিশেষত শনি ও রবিবার কলকাতা, হাওড়া সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়ায সহ আরও কয়েকটি জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই রবিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, এমনই জানাচ্ছে আবহাওয়ার দফতর। এরফলে সপ্তাহান্তে রাজ্যে তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই জানিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খরব, ঘণ্টা ২-৩ ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হতে পারে। কিন্তু সপ্তাহান্তে বৃষ্টিতে স্বস্তি মিললেও আগামী সোমবার থেকেই ফের তাপপ্রবাহ শুরু হবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত বইবে তাপপ্রবাহ। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার তাপপ্রবাহের অবস্থা আরও বাড়বে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, ঝাড়গ্রামে তীব্র দাবদহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
মহেশতলায় জোড়া খুন! ঠাকুমা-নাতির রক্তাক্ত দেহ উদ্ধার, কারণ নিয়ে ধন্দে পুলিশ