Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বাড়ি থেকে বেরোতেই ধস চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি রিম্বিক-দার্জিলিংয়ে রাস্তাও বন্ধ।  

বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, বাড়ি থেকে বেরোতেই ধস চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং

শেষ আপডেট: 3 October 2024 14:57

দ্য় ওয়াল ব্যুরো, দার্জিলিং: কয়েক দিনের গরমের পর প্রবল বৃষ্টি শুরু হল পাহাড়ে। আর বৃষ্টি নামতেই ধসে জেরবার দার্জিলিং। ধসের জেরে ফের বন্ধ হল ১০ নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের।

বঙ্গোপসারে নিম্নচাপের জেরে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। সেই মতোই তুমুল বৃষ্টি নামল পাহাড়ে। অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। ১০ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি রিম্বিক-দার্জিলিংয়ে রাস্তাও বন্ধ।  

প্রবল বৃষ্টি ও ধসের জেরে সকালে মৃত্যু হয় এক এক বৃদ্ধের। মৃতের নাম রঘুবীর রাই (৭৮)। দার্জিলিং থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের বুজুওয়া গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই ধস নামে। ধসে চাপা পড়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। 

খারাপ আবহাওয়ায় এদিন বন্ধ রাখা হয়েছে দার্জিলিঙের বেশিরভাগ স্কুল। পাহাড়ি পথে আসা যাওয়া করতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্যই এই ব্যবস্থা।  


```