
শেষ আপডেট: 22 July 2023 03:26
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই (21 July) বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছিল গোটা দক্ষিণবঙ্গ। তৃণমূলের শহিদ সমাবেশের দিন যে বৃষ্টি হতে চলেছে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে এদিন দিনভর আকাশ মেঘলা থাকলেও নাগাড়ে ভারী বৃষ্টি হয়নি। কিন্তু দিন পেরোতেই সপ্তাহান্তের সকাল সকাল চড়া রোদ উঠেছে দক্ষিণবঙ্গের আকাশে। তাহলে কি আর বৃষ্টি হবে না (rain prediction)? ফের বাড়বে গরম (Weather report)?
হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকেই চড়া রোদে গা জ্বালা করলেও বেলা বাড়লে আঁধার ঘনাবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে দক্ষিণবঙ্গ সহ সমগ্র রাজ্যজুড়েই। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনের প্রথমার্ধে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে। তবে বেলা বাড়লে তা কমবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি চললেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও আপাতত হালকা-মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-তিন দিন পর থেকে একটু কমতে পারে বৃষ্টি।
শুক্রবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার। আপাতত কয়েকদিন গোটা বাংলা জুড়েই তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দ্বিতীয় মির্জাফর: পার্থর মতো চাকরি বিক্রির দোকান খুলে বসেননি বাংলার কোনও নেতা-মন্ত্রী