Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের বৃষ্টি ভোররাত থেকে, জাঁকিয়ে পড়ল শীত! জ্যাকেট না রেনকোট, সপ্তাহান্তে দ্বন্দ্বে কলকাতাবাসী

দ্য ওয়াল ব্যুরো: জ্যাকেট না রেনকোট-- কোনটা বার করবে আজ শহরবাসী? সকাল থেকেই ফের এই প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ মাঝরাত থেকেই কলকাতায় ফের শুরু হয়েছে বৃষ্টি। পূর্বাভাস আগেই ছিল, বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁ

ফের বৃষ্টি ভোররাত থেকে, জাঁকিয়ে পড়ল শীত! জ্যাকেট না রেনকোট, সপ্তাহান্তে দ্বন্দ্বে কলকাতাবাসী

শেষ আপডেট: 3 January 2020 03:00

দ্য ওয়াল ব্যুরো: জ্যাকেট না রেনকোট-- কোনটা বার করবে আজ শহরবাসী? সকাল থেকেই ফের এই প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ মাঝরাত থেকেই কলকাতায় ফের শুরু হয়েছে বৃষ্টি। পূর্বাভাস আগেই ছিল, বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলা বৃষ্টিতে ভাসবে। বাদ যাবে না শহর কলকাতাও। হলও তাই। আসন্ন বৃষ্টির জেরেই বৃহস্পতিবার পারদ একটু চড়ে ছিল। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল ১৭ ডিগ্রিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণেই তাপমাত্রার এই বৃদ্ধি বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। রাত থেকেই শুরু হল বৃষ্টি। রাতারাতি নামল তাপমাত্রা। দক্ষিণবঙ্গ ও শহর কলকাতার পাশাপাশি এ দিন উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে ঠান্ডা বাড়তে পারে রাজ্যজুড়ে। শুক্রবার ভোর চারটে নাগাদ বৃষ্টি শুরু হয় কলকাতায়। বিশেষজ্ঞরা বলেছেন, উত্তর ভারত থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের দিক থেকে যাওয়া পুবালি হাওয়ার সংমিশ্রণেই এই বৃষ্টি। বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত করছে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া গিয়েছে। শুক্রবার দিনভরই কনকনে ঠান্ডা থাকবে বৃষ্টির জেরে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তার পরে আরও একবার জোরদার কামড় বসাতে পারে শীত। সপ্তাহের শেষে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরের প্রথম উইকেন্ড কি তাহলে লেপের ভিতরেই কাটবে? আগাম পরিকল্পনা শুরু হয়ে গেছে অনেকেরই।

```