Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধের জেরে বিঘ্ন ট্রেন পরিষেবা! ভোগান্তি সাধারণ যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে অশান্তির খবর মিলেছে। হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার কয়েকটি জায়গায় ক্ষুদ্ধ জনতার লাগাতার বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই বিক্ষিপ্ত অশান্তি শুরু

বারাসতের কাজিপাড়ায় রেল অবরোধের জেরে বিঘ্ন ট্রেন পরিষেবা! ভোগান্তি সাধারণ যাত্রীদের

শেষ আপডেট: 13 June 2022 04:50

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই রাজ্যের বেশ কয়েকটি প্রান্তে অশান্তির খবর মিলেছে। হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার কয়েকটি জায়গায় ক্ষুদ্ধ জনতার লাগাতার বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছে হাসনাবাদ, বারাসত এলাকায়। সোমবার সাত সকালেই বারাসতের (Barasat) কাজিপাড়ায় ক্ষুব্ধ জনতা রেল লাইনে নেমে বিক্ষোভ দেখায় (Rail Block)। যার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

জানা গেছে সোমবার সকালে বেশ কয়েকজন বিক্ষুব্ধ মানুষ বারাসতের কাজিপাড়ার রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে হাসনাবাদ-শিয়ালদহ শাখার রেল পরিষেবা ব্যাহত হয়। আচমকা এই বিক্ষোভে মাঝ পথেই আটকে যায় ট্রেন। সপ্তাহের শুরুতে অফিস টাইমে এমন ঘটনায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, আরপিএফ ও জিআরপি। তবে সাড়ে আটটার পর পুলিশ অবরোধ তুলে দেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

ছন্দে ফিরছে হাওড়া! ফের চালু হল ইন্টারনেট পরিষেবা, অশান্তি এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ

অন্যদিকে, ধীরে ধীরে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে হাওড়া। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ইন্টারনেট পরিষেবা। যদিও এখনও কিছু স্পর্শকাতর এলাকায় রুট মার্চ চলছে, রয়েছে পুলিশ পিকেটও। তবে রবিবার হাওড়ার বিস্তীর্ণ এলাকায় কোনও অশান্তির খবর মেলেনি।

তবে ইন্টারনেট পরিষেবা চালু হলেও উলুবেড়িয়া সহ বেশ কয়েকটি এলাকায় বুধবার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। কড়া নিরাপত্তার মধ্যেই ছন্দে ফিরছে হাওড়ার জনজীবন।


```