Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশুর চিকিৎসা নিয়ে রায়গঞ্জ হাসপাতালে তুলকালাম, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বন্ধ পরিষেবা

রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী।

শিশুর চিকিৎসা নিয়ে রায়গঞ্জ হাসপাতালে তুলকালাম, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বন্ধ পরিষেবা

রায়গঞ্জ হাসপাতাল

শেষ আপডেট: 28 June 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর বিভাগ। জরুরি বিভাগের সামনে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। আউটডোর বন্ধ থাকায় পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন রোগীরা। 

বৃহস্পতিবার গভীর রাতে একটি শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে গোলমাল শুরু হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর আত্মীয় ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। গভীর রাতে জুনিয়র ডাক্তাররা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অবস্থানে বসে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল বাহিনী। পুলিশের সামনেই বেঁধে যায় তুলকালাম কাণ্ড।

পেটে ব্যথা হওয়ায় রায়গঞ্জের বন্দর গোবিন্দপাড়া এলাকার বাসিন্দা দেড় বছরের ওই শিশুকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাড়ির লোকের অভিযোগ, মহিলা সার্জিকাল ওয়ার্ডে তাকে ভর্তি নেওয়া হলেও দায়িত্বে থাকা এক জুনিয়র ডাক্তার চিকিৎসায় নজর না দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন। শিশুটিকে দেখার জন্য তাঁরা বারবার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। এই নিয়ে বচসা বাঁধলে ওই চিকিৎসক শিশুটির পরিজনদের গালিগালাজ করে মারতে উদ্যত হন বলে দাবি। খবর পেয়ে রায়গঞ্জ পুরসভার স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর, মহিলা তৃণমুলের জেলা সভানেত্রী ঘটনাস্থলে গেলে জুনিয়র ডাক্তাররা সদলবলে তাঁকে এবং ওই শিশুর পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অন্যদিকে, রোগীর পরিবারের সদস্যরা তাঁদের ব্যাপক মারধর করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। 
 
রাতে এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও এদিন সকালে মেডিকেল কলেজের প্রিন্সিপাল কৌশিক সমাজদার সাংবাদিকদের বলেন, তাঁদের ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের মারধর করেছে রোগীর আত্মীয়রা। আহত ৬ জন জুনিয়র ডাক্তার মেডিক্যাল কলেজে  চিকিৎসাধীন। বেলা বাড়তেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন শুরু হয় হাসপাতাল চত্বরে। আউটডোর বিভাগে পরিষেবা ব্যহত হয়। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হওয়ায় ক্ষুব্ধ রোগীরা।


```