Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেসক্রিপশনেও আরজি করের বিচার চাইছেন রায়গঞ্জের ডাক্তারবাবু, প্রতিবাদের নতুন ভাষায় আলোড়ন

প্রতিটি প্রেসক্রিপশনে লাল কালিতে সিল লাগিয়ে দিচ্ছেন তিনি। তাতে লেখা 'আরজি কর কাণ্ডের বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।' 

প্রেসক্রিপশনেও আরজি করের বিচার চাইছেন রায়গঞ্জের ডাক্তারবাবু, প্রতিবাদের নতুন ভাষায় আলোড়ন

ডাক্তার দেবব্রত রায়

শেষ আপডেট: 30 August 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে সামাজিক মাধ্য়মে ভাইরাল হল চিকিৎসকের নীরব প্রতিবাদ। রায়গঞ্জের বিখ্যাত ডাক্তার দেবব্রত রায়ের প্রেসক্রিপশন নিয়ে রীতিমতো হইচই পড়ল। প্রতিটি প্রেসক্রিপশনে লাল কালিতে সিল লাগিয়ে দিচ্ছেন তিনি। তাতে লেখা 'আরজি কর কাণ্ডের বিচার চাই। অপরাধ চক্রের বিনাশ চাই।' 

চিকিৎসকদের আন্দোলনে প্রথম থেকেই সামিল হয়েছেন তিনি। পথেও নেমেছেন। এবার নিজের প্রেসক্রিপশনকে হাতিয়ার করে প্রতিবাদে সামিল হয়েছেন। সেই প্রেসক্রিপশনই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। দেবব্রতবাবু জানালেন, আরজিকরে যেভাবে তাঁদের কন্যাসম তরুণী ডাক্তারকে নৃশংসভাবে মারা হল, তাতে গোটা চিকিৎসক সমাজ স্তম্ভিত। তিনি বলেন, এখনও তদন্ত যে পথে আমরা বুঝতে পারছি না আদৌ দোষীরা চিহ্নিত হবে কি না, তাদের শাস্তি হবে কিনা। আজ ২০ দিন হয়ে গেল, এখনও কোনও পজিটিভ দিক নজরে আসেনি। আমরা হতাশ, বীতশ্রদ্ধ। ভিতরে ভিতরে গুমরে মরছি। এটা আমাদের নীরব প্রতিবাদ বলতে পারেন।"

তিনি জানিয়েছেন, তাঁদের কাছে যারা চিকিৎসা নিতে আসেন বা তাঁরা যাদের চিকিৎসা করেন তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। এই সম্পর্কের উপর ভরসা করেই নীরব প্রতিবাদ জানাচ্ছেন। প্রেসক্রিপশনে ভর করেই সেই প্রতিবাদ পৌঁছে যাবে ঘরে ঘরে। 

রোগীর পরিবারের লোকেরাও ডাক্তারবাবুর এই প্রয়াসে খুশি। আরজি করের ঘটনায় ব্যথিত তাঁরা। তাঁদের কথায়, "অন্য চিকিৎসকরাও এইভাবে প্রতিবাদ করলে মনে হয় তার অভিঘাত আরও তীব্র হবে।"


```