Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রবীন্দ্র সঙ্গীত শিল্পী পূর্বা দামের জীবনাবসান

দ্য ওয়াল ব্যুরো: সুচিত্রা মিত্রের জন্মদিনেই চলে গেলেন তাঁর প্রিয় ছাত্রী। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার ভোর ছ'টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বা

রবীন্দ্র সঙ্গীত শিল্পী পূর্বা দামের জীবনাবসান

শেষ আপডেট: 18 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সুচিত্রা মিত্রের জন্মদিনেই চলে গেলেন তাঁর প্রিয় ছাত্রী। প্রয়াত হলেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। শনিবার ভোর ছ'টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পূর্বাদেবী। রেখে গেলেন স্বামী ও একমাত্র কন্যাকে। রবীন্দ্রনাথের গানে সাতের দশকের মাঝামাঝি সময় থেকে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন পূর্বা দাম। সুচিত্রা মিত্রকে নিজের গুরু বলতেন তিনি। সুচিত্রাও তাঁকে আখ্যা দিতেন প্রিয় ছাত্রী হিসেবে। সুচিত্রা মিত্রের ঘরানাতেই রবীন্দ্রনাথের গান গাইতেন পূর্বা দাম। অনেকের মতে, কিছু কিছু গানের ক্ষেত্রে বোঝাই যেত না কী কে গাইছেন! পূর্বা দামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি বলেছেন, "তাঁর সঙ্গে আমার বিশেষ হৃদ্যতার সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি পূর্বা দামের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি’। সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন বলেন, "হৃদয় উজাড় করে রবীন্দ্রনাথকে উচ্চারণ করতেন পূর্বাদি। ওঁর গান শুনে বড় হয়েছি। কত কিছু শিখেছি। পূর্বাদির মৃত্যু বাংলা সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি।"

```