Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে আঙুল ভাঙার নিদান! ফের বেফাঁস উদয়ন

তিনি বলেন, " আরজি করকে সামনে রেখে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন, আঙুল তুলছেন, সেই আঙুলগুলিকে ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে।"

মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে আঙুল ভাঙার নিদান! ফের বেফাঁস উদয়ন

উদয়ন গুহ

শেষ আপডেট: 19 August 2024 13:15

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার:  ফের বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আরজি কর কাণ্ডে বিরোধীরা যেভাবে সরকারকে দায়ী করেছে, তার বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের এই মন্ত্রী।  তিনি বলেন, " আরজি করকে সামনে রেখে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন, আঙুল তুলছেন, সেই আঙুলগুলিকে ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে।"

আরজি কর কাণ্ডে দোষীদের চরম শাস্তি চেয়ে শনিবার সন্ধেয় কোচবিহারের গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের জমায়েত ছিল।  সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষরা৷ এই বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, "বাংলাদেশে হাসিনা যে ভুল করেছে মমতা সেই ভুল করবে না। যাঁরা আঙুল তুলে মমতার পদত্যাগ দাবি করছেন, সেই আঙুল খুঁজে বের করে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে।" একই সঙ্গে তাঁর দাবি, ডাক্তার খুনে এবার সিবিআইয়ের কাছে 'জাস্টিস' চাইতে হবে ।

এর পরেই উত্তরাখণ্ডের নার্স খুনের ঘটনা টেনে নিয়ে আসেন উদয়ন। কেন সেই ঘটনায় ডাক্তাররা আন্দোলন করছেন না তাই নিয়েও প্রশ্ন তোলেন। এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বির্তকিত মন্তব্য করেন উদয়ন। মহিলাদের রাত দখল নিয়ে তিনি বলেন, দিনহাটার কেউ কেউ রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।"

শিলিগুড়ির বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, "দেখে ভালো লাগছে উদয়নবাবুদের চোখ খুলেছে। চোখ খুলেছে বলে তাঁরা এই ধরণের কথা বলছেন। বেশিদিন তাদের এই গলার জোর থাকবে না।"


```