Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাঁকা হলে গান গাইলেন জোজো! পুলিশ বিক্ষোভ তুলে দিলেও ভরল না জলপাইগুড়ির আর্ট গ্যালারি

রবিবারে সেখানেই অনুষ্ঠান করতে এসেছিলেন জোজো। কিন্তু তাঁকেও ফাঁকা হলে গান গাইতে হলো। 

 ফাঁকা হলে গান গাইলেন জোজো! পুলিশ বিক্ষোভ তুলে দিলেও ভরল না জলপাইগুড়ির আর্ট গ্যালারি

শেষ আপডেট: 19 August 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডের জেরে আর্ট গ্যালারির সামনে প্রতিবাদ বিক্ষোভে নেমেছিল জলপাইগুড়ির শিল্পীরা। প্রভাব পড়েছিল সরকারি অনুষ্ঠানেও। ইন্দ্রনীল সেন, অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী সহ বহু বিশিষ্ট শিল্পী গান গাইতে এসেছিলেন। কিন্তু প্রথম দিনে দর্শক আসন প্রায় ফাঁকাই ছিল। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দিলেও ভিড় জমল না গ্যালারিতে। রবিবারে সেখানেই অনুষ্ঠান করতে এসেছিলেন জোজো। কিন্তু তাঁকেও ফাঁকা হলে গান গাইতে হলো। 

কলকাতায় ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনার পরেই প্রতিবাদের ঝড় উঠেছে। রাজ্য ছেড়ে সেই প্রতিবাদের ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। অনেকেই সরকারি বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তথ্য প্রযুক্তি দফতর থেকে প্রয়াত শিল্পীদের স্মরণে "শ্রদ্ধাঞ্জলি" আয়োজন করা হয়েছিল, তাতে প্রতিবাদ জানিয়েছিলেন অনেকেই। স্থানীয় শিল্পীরা স্লোগান তুলেছিলেন, "জলসা নয়, বিচার চাই"। শনিবার এই প্রতিবাদের জেরেই অনুষ্ঠানে তেমন দর্শকের ভিড় হয়নি। তাতে বেশ অস্বস্থিতে পরে প্রশাসন। পরে রাতে বিক্ষোভকারীদের গ্যালারির সামনে থেকে তুলে দেওয়া হয়। কিন্তু রবিবার তাতেও কোনও প্রভাব পড়ল না। ফাঁকাই থাকল আসন। 

প্রয়াত বিশিষ্ট গায়ক গায়িকাদের স্মরণে ১৭ এবং ১৮ অগস্ট জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু রবিবার তাতেও কোনও প্রভাব পড়ল না। ফাঁকাই থাকল আসন। কিন্তু এই দুদিন তেমন ভিড় দেখা গেল না। 


```