Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যন্ত্রণায় ফটফট করছে মস্ত বার্মিজ পাইথন! মাছের জালে আটকে গিয়েছিল

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ঝুলিয়ে রাখা মাছের জালে জড়িয়ে পড়েছে মস্ত একটি পাইথন (Python Rescue)! জাল ছাড়াতে গিয়ে গায়ের একটু অংশে কেটে গেছে। যন্ত্রণায় ছটফট করছিল সে। গ্রামবাসীদের নজরে আসতেই পাইথনকে উদ্ধার করে নিয়ে যেতে স্বেচ্ছাসেবী সংগঠনের

যন্ত্রণায় ফটফট করছে মস্ত বার্মিজ পাইথন! মাছের জালে আটকে গিয়েছিল

শেষ আপডেট: 9 August 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ঝুলিয়ে রাখা মাছের জালে জড়িয়ে পড়েছে মস্ত একটি পাইথন (Python Rescue)! জাল ছাড়াতে গিয়ে গায়ের একটু অংশে কেটে গেছে। যন্ত্রণায় ছটফট করছিল সে। গ্রামবাসীদের নজরে আসতেই পাইথনকে উদ্ধার করে নিয়ে যেতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ডেকে পাঠালেন তাঁরা। পাইথনটিকে উদ্ধার করার পর তার ক্ষতে হলুদ লাগিয়ে চিকিৎসা করলেন তাঁরা। এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ি (Jalpaiguri) মুন্ডা বস্তিতে।

জানা গেছে, মুন্ডা বস্তির বাসিন্দার বাড়ির ঘরের পাশে জালে আটকা পড়ে একটি আট ফুটের বার্মিজ পাইথন (Python Rescue)। সাত সকালে এই দৃশ্য দেখে হইচই পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন গ্রিন জলপাইগুড়িকে। সংস্থার সম্পাদক অঙ্কুর দাস টিম নিয়ে মুন্ডা বস্তি যান। এরপর পাইথনটিকে উদ্ধার করতে নেমে পড়েন।

মুন্ডা বস্তির বাসিন্দা বিশাল ওড়াও বলেন, 'তার বাড়ির পাশেই একটি মাছ ধরার জাল রাখা ছিল। সেখানেই আটকে গেছিল পাইথনটি। তার গায়ে ক্ষত চিহ্ন দেখেই খবর দিই গ্রিন জলপাইগুড়ি সংস্থাকে।'

পরিবেশপ্রেমী অঙ্কুর দাস জানান, সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসফাঁস করছিল। জালে থেকে বেরোতে গিয়ে আঘাত পায়। তাই পাইথনটি উদ্ধার করার পর হলুদ গুঁড়ো দিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পরে সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বনকর্মী শৌভিক মণ্ডল জানান 'গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি বার্মিজ পাইথন উদ্ধার করে বনদফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। সাপটিকে চিকিৎসার জন্য গরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে পাঠিয়েছি।'

আরও পড়ুন: চন্দননগর হাসপাতালে মৃতের রক্ত চেটে খাচ্ছে কুকুর! ভিডিও ভাইরাল হতেই শোরগোল


```