Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথা, গলা পেঁচিয়ে বিরাট অজগর! তারস্বরে কাঁদছে ছাগল, ময়নাগুড়ির জঙ্গলে হাড়হিম করা দৃশ্য

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে চা বাগান থেকে শোনা যাচ্ছে ছাগলের (Goat) চিৎকার।  সেই চিৎকার শুনে চা বাগানের মালিক বাগানে ঢুকলে দেখতে পান একটি বিরাট পাইথন (Python) সাপ পেঁচিয়ে ধরেছে ছাগলটিকে। ময়নাগুড়ির কাশীপুর গ্রামের জঙ্গলে দেখা গিয়ে

মাথা, গলা পেঁচিয়ে বিরাট অজগর! তারস্বরে কাঁদছে ছাগল, ময়নাগুড়ির জঙ্গলে হাড়হিম করা দৃশ্য

শেষ আপডেট: 26 July 2022 07:18

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলে চা বাগান থেকে শোনা যাচ্ছে ছাগলের (Goat) চিৎকার।  সেই চিৎকার শুনে চা বাগানের মালিক বাগানে ঢুকলে দেখতে পান একটি বিরাট পাইথন (Python) সাপ পেঁচিয়ে ধরেছে ছাগলটিকে।

ময়নাগুড়ির কাশীপুর গ্রামের জঙ্গলে দেখা গিয়েছে এই ঘটনা। চা বাগানের মালিক খবর দেন রামশায় রেঞ্জ অফিসে। সাপ উদ্ধার করার জন্য রেঞ্জ অফিস থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায়ের কাছে।

খবর পেয়ে চা বাগানে তাঁর টিম নিয়ে ছুটে আসেন নন্দু রায়। সেখানে উপস্থিত হন বনকর্মীরাও। এরপর প্রায় দু'ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে অক্ষত অবস্থায় পাইথনটিকে উদ্ধার করেন তাঁরা।

নন্দু রায় বলেন, 'প্রায় ২০ ফুট লম্বা সাপটি বার্মিজ পাইথন। শারিরীক পরীক্ষার পর সাপটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে'।

প্রসঙ্গত উল্লেখ্য, গরুমারা জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে বেশ কিছু বড় মাপের অজগর রয়েছে। তবে এরা সাধারণত বাইরে আসেনা। গত মাসে জলঢাকা নদীর পারে একটা বড় মাপের অজগর সাপ উদ্ধার হয়েছিল। কেনো জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে সাপ, তা চিন্তিত পরিবেশকর্মীরা।

বসিরহাটে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি! বিষ খেয়ে ফেললেন যুবক


```