Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাত্র ৩০ টাকায় ১ লিটার দুধ! কেনার জন্য হুড়া থানায় হুড়োহুড়ি

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: থানা থেকে দুধ বিক্রি হচ্ছে (police station selling milk)। প্রতি লিটার মাত্র ৩০ টাকা। তাই সকাল হতেই ভিড় উপচে পড়ছে হুড়া থানার সামনে। বাসিন্দারা তো আছেনই, ভিড়ে বেশি করে সামিল হচ্ছেন এলাকার মিষ্টি ব্যবসায়ীরা। সকা

মাত্র ৩০ টাকায় ১ লিটার দুধ! কেনার জন্য হুড়া থানায় হুড়োহুড়ি

শেষ আপডেট: 14 October 2022 06:12

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: থানা থেকে দুধ বিক্রি হচ্ছে (police station selling milk)। প্রতি লিটার মাত্র ৩০ টাকা। তাই সকাল হতেই ভিড় উপচে পড়ছে হুড়া থানার সামনে। বাসিন্দারা তো আছেনই, ভিড়ে বেশি করে সামিল হচ্ছেন এলাকার মিষ্টি ব্যবসায়ীরা। সকাল হলেই বিভিন্ন মাপের পাত্র নিয়ে দুধ নিতে হাজির হচ্ছেন তাঁরা।

রবিবার রাতে হুড়া ব্লকে পুরুলিয়া (Purulia)-বাঁকুড়া ৬০ এ জাতীয় সড়কে ২৩ টি গাড়িতে থাকা ১৪৯টি গবাদি পশুকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্থানীয় মানুষজন। আনার সময়ই গাড়ির মধ্যে আটটি বাছুর মারা যায়।ঘটনায় গ্রেফতার করা হয়েছিল চালক ও খালাসি মিলিয়ে মোট ৩৩ জনকে। এদের মধ্যে কয়েকজন পুলিশ হেফাজতে এবং কয়েকজন জেল হেফাজতে রয়েছে।

বাকি গবাদি পশুগুলিকে থানার পেছনে ফাঁকা জায়গায় এনে রাখা হয়। ব্যবস্থা করা হয় জলের পাত্র আর খড়ের। পশুগুলির পরিচর্যার জন্য খাটালের লোক নিয়ে আসা হয়েছে। তারাই সকাল হলে দুধ দোয়াচ্ছেন এবং সেই দুধ স্থানীয় মানুষজনের মধ্যে বিক্রিও করা হচ্ছে। নিয়মিত পশু চিকিৎসকও আসছেন পশুগুলির দেখভালের জন্য। সবমিলিয়ে রীতিমতো হুলস্থুল হুড়া থানায়। উদ্ধার হওয়া ১৪১টি মোষ, গরু ও বাছুর নিয়ে কার্যত নাকানি-চোবানি খাচ্ছেন হুড়া থানার পুলিশকর্মীরা। তিনদিন ধরে চলছে উদ্ধার হওয়া এই সমস্ত পশুদের দুধ বিক্রি। কম দামে দুধ মেলায় এলাকায় খুশির জোয়ার।

কিন্তু কতদিন এভাবে এই গরু মোষগুলিকে রাখতে হবে এবং পরিচর্যা করতে হবে তা বুঝে উঠতে পারছেন না হুড়া থানার পুলিশ কর্মীরা। আদালতের অনুমতি নিয়ে দ্রুত এই গবাদি পশুগুলিকে অন্যত্র জিম্মা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনও খাটালের পক্ষেই ১৪১টি গবাদি পশু রাখার মতো পরিকাঠামো নেই। জেলায় মূলত গরু প্রতিপালন করা হয়। মোষ প্রতিপালনের তেমন রেওয়াজ এ জেলায় নেই। এখন প্রশাসনের চিন্তা কীভাবে এই গবাদি পশুগুলোকে উপযুক্ত জায়গায় জিম্মা করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ এবং বিহার থেকে ওই গাড়িগুলিতে গবাদি পশু তোলা হয়েছিল। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, এই গরু এবং মহিষগুলিকে মূলত খাটালে ব্যবহারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। গরু কেনার রশিদও তাঁরা দেখাতে পেরেছেন। তবে কিছু ক্ষেত্রে আইন না মেনেই এই গবাদি পশুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর জন্য চাই ব্র্যান্ডেড চা, দলিত পরিবারকে হুমুক পুলিশের, কর্নাটকে মুখ পুড়ল বিজেপির


```