Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াচরের বর্ণ পরিচয় স্কুল প্রাঙ্গনে বিদ্যাসাগরের কর্মাটাঁড়ের আমের চারা, পড়ুয়াদের পুজোর পোশাক

দ্য ওয়াল ব্যুরো: বীরসিংহ গ্রামের নাম শুনলেই মনে পড়ে তাঁর নাম। বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এই বিখ্যাত জায়গা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। পাশাপাশি আছে ঝাড়গ্রামের কর্মাটাঁড় গ্রামের নাম। বিদ্যাসাগর (Iswar Chandra Vidyas

নয়াচরের বর্ণ পরিচয় স্কুল প্রাঙ্গনে বিদ্যাসাগরের কর্মাটাঁড়ের আমের চারা, পড়ুয়াদের পুজোর পোশাক

শেষ আপডেট: 8 October 2021 13:05

দ্য ওয়াল ব্যুরো: বীরসিংহ গ্রামের নাম শুনলেই মনে পড়ে তাঁর নাম। বিদ্যার সাগর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এই বিখ্যাত জায়গা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। পাশাপাশি আছে ঝাড়গ্রামের কর্মাটাঁড় গ্রামের নাম। বিদ্যাসাগর (Iswar Chandra Vidyasagar) জীবনের প্রায় অনেকটা সময় এখানেই কেনা এক বাড়িতে কাটান। নিজের হাতে সাজিয়ে তোলেন বাড়ি ও বাগান। বাড়ি সংলগ্ন জমিতে নিজের হাতে পোঁতেন কৃষাণভোগ আমগাছ (Mango Tree)। এবার বিদ্যাসাগরের সেই কৃষাণভোগ আমের ছোঁয়া সীমানা পেরিয়ে পৌঁছে গেল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে নয়াচরে। গঙ্গার বুকে এই দ্বীপে শোভা পাবে বিদ্যাসাগরের ছোঁয়া। কর্মাটাঁড়ের কিষাণভোগ আমের চারা নয়াচরে তাদের বর্ণ পরিচয় স্কুলে শুক্রবার রোপন করল 'পুরোনো কলকাতার গল্প সোসাইটি' (Purono Kolkatar Golpo)। স্কুলের পড়ুয়াদের পুজোর নতুন পোশাক, আরও কিছু উপহার সামগ্রী এদিন বিলি করা হয় সেখানে। কলকাতার হেরিটেজ বাড়ি-ঘর, প্রতিষ্ঠানকে রক্ষা করার তাগিদে যাত্রা শুরু করেছিল ‘পুরনো কলকাতার গল্প’। সেই কাজ চলছে আগের মতোই। তার সঙ্গে যুক্ত হয়েছে সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকা এবং পরিবেশ রক্ষার মতো কাজে সংগঠনকে যুক্ত করার প্রয়াস। আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগের পরে এই সোসাইটি বিভিন্ন সময়ে পৌঁছে গেছে সুন্দবনের প্রত্যন্ত গ্রামে, দ্বীপে। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে তারা। সাগরদীপসহ একাধিক দ্বীপে ম্যানগ্রোভ রক্ষার কাজ শুরু করেছে তারা স্থানীয়দের সঙ্গে নিয়ে। আরও পড়ুনঃ আর্থিক মন্দা কাটাতে লক্ষ্মী বেশে মায়ের আগমণ গড়িয়ার ক্লাবে পাশাপাশি চলছে প্রয়োজনীয় সামগ্রী বিলি এবং পুনর্গঠনের কাজ। এরই পাশাপাশি শুরু হয়েছে গঙ্গার বুকে জেগে থাকা নয়াচরের অসহায় পরিবারের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা। সেই প্রয়াসের অঙ্গ হিসাবেই মাথা তুলেছে বর্ণ পরিচয় স্কুল। বিভিন্ন জায়গা থেকে সহায়তা নিয়ে এই স্কুল চলছে নয়াচরের মাটিতে। পুজোর আগে এই নয়াচরের শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শুক্রবার সেখানে উপহার সামগ্রী আর আমের তারা নিয়ে পৌঁছে যান 'পুরোনো কলকাতা গল্প'-র স্বর্ণালী চট্টোপাধ্যায়, জয়ন্ত সেনরা। স্কুল প্রাঙ্গণেই পুঁতে দেওয়া হয় বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত কৃষাণভোগের চারা। স্কুলের বাচ্চাদের পরিচর্যায় ধীরে ধীরে বেড়ে উঠবে এই গাছ। আসছে সরস্বতী পুজোয় এই গাছের পাতাতেই দেবীর আরাধনা করবে নয়াচরের শিশুরা। এই গাছের মধ্যে দিয়েই বিদ্যাসাগর জীবন্ত হয়ে থাকবেন নয়াচরের মাটিতে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```