Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পঞ্জাবে করোনা আতঙ্ক, বিমানবন্দর থেকে নিখোঁজ ইরান, ইতালি-ফেরত ৩৩৫ জন যাত্রী, সংক্রমণের সন্দেহ প্রবল

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ কাঁপছে করোনা ভয়ে। ভাইরাস আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮৪। দেশের সমস্ত বিমানবন্দর, সমুদ্রবন্দরগুলিতে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও পঞ্জাবে খোঁজ মিলছে না বিদেশ ফেরত ৩৩৫ জন যাত্রীর। কপালে চিন

পঞ্জাবে করোনা আতঙ্ক, বিমানবন্দর থেকে নিখোঁজ ইরান, ইতালি-ফেরত ৩৩৫ জন যাত্রী, সংক্রমণের সন্দেহ প্রবল

শেষ আপডেট: 14 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ কাঁপছে করোনা ভয়ে। ভাইরাস আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৮৪। দেশের সমস্ত বিমানবন্দর, সমুদ্রবন্দরগুলিতে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও পঞ্জাবে খোঁজ মিলছে না বিদেশ ফেরত ৩৩৫ জন যাত্রীর। কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত দু’দিনে ৬,০১১ জন যাত্রী অমৃতসর বিমানবন্দরে নেমেছিলেন। তাঁদের বেশিরভাগই করোনা আক্রান্ত দেশগুলি থেকেই ট্রাভেল করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যাত্রীদের মধ্যে হংকং, সিঙ্গাপুর, জাপান, ইতালি, ইরান এমনকি চিন-ফেরত যাত্রীরাও ছিলেন। স্ক্রিনিংয়ের পরে সকলকেই আইসোলেশন ইউনিটে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় তাঁদের মধ্যে ৩৩৫ জন নিখোঁজ। চিন্তার বিষয়ে তাঁদের একজনকেও এখনও খুঁজে পাওয়া যায়নি। পঞ্জাবে স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, অমৃতসর বিমানবন্দরে গত কয়েকদিনে মোট ৫৮,৪৯৪ জন যাত্রীর স্ক্রিনিং হয়েছে।তাঁদের মধ্যে সাত জনের শরীরে ভাইরাসের উপসর্গ ধরা পড়েছিল। তাঁরা এখনও কোয়ারেন্টাইনেই রয়েছেন। যে যাত্রীরা নিখোঁজ তাঁদের কারও শরীরে সংক্রমণ থাকলেও থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। বলেছেন, অনেক সময় স্ক্রিনিংয়ে উপসর্গ ধরা পড়ে না। পরে রক্ত ও দেহরসের নমুনা পরীক্ষা করে ভাইরাসের খোঁজ মেলে। এক্ষেত্রেও তেমনটাই হলে সেটা বিপদ আরও বাড়াবে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়ে চলেছে। চলতি মাসের প্রথম থেকে এখনও অবধি মোট ৮৪ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। দিল্লিতেই করোনা আক্রান্তের সংখ্যা ৭। মৃত্যু হয়েছে একজনের। দিনকয়েক আগে কর্নাটকের কালবুর্গি জেলায় ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সৌদি ফেরত ৭৬ বছরের এক বৃদ্ধের। সব মিলিয়ে দেশে ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দুই। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১২, রাজস্থানে ৩, লাদাখে ৩, জম্মু-কাশ্মীরে দু’জনের শরীরে মিলেছে মারণ জীবাণু। এদিকে ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে মহারাষ্ট্র, তেলঙ্গানা, কেরল, তামিলনাড়ু ও কর্নাটকেও। মহারাষ্ট্রে আক্রান্ত ১৪ জন।  মুম্বই, পুনে, নবি মুম্বই, নাগপুর ও পিম্প্রি চিঞ্চওয়াদ এই পাঁচ শহরে সব সিনেমা হল, জিম ও সুইমিং পুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।  সংস্থার এক কর্মীর শরীরে করোনার উপসর্গ ধরা পড়ার পরে বেঙ্গালুরুতে নিজেদের অফিস খালি করে দিয়েছে ইনফোসিস। পঞ্জাবেও আগামী ৩১ মার্চ অবধি স্কুল-কলেজ, সিনেমা হল-রেস্তোরাঁ সবকিছুই বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার। করোনা আতঙ্কে দেশের ২১টি বিমানবন্দরে এখনও অবধি লক্ষাধিক বিদেশ ফেরত যাত্রীর স্ক্রিনিং হয়েছে। সরকারি সূত্রে খবর, মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে ৬,৪৪৭ জন যাত্রী ও অমৃতসর ওয়াঘা সীমান্তের চেকপোস্টে ৬,৮৯২ জন এবং গুরদাসপুর, ডেরা বাবা নানক চেক পোস্টে শুক্রবার থেকে মোট ১৬,৩৭৬ জনের স্ক্রিনিং হয়েছে।

```