পুজোর রাতে দাপিয়ে বেড়াচ্ছে 'ঘোস্ট রাইডার'রা, পুলিশের জালে ১০টি বাইক ও তার আরোহীরা
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) আনন্দে মেতেছে শহরবাসী। রাতভর চলছে উল্লাস। আর বাঙালির পুজোর এই হুল্লোড়ের মাঝেই দাপিয়ে বেড়াচ্ছে ঘোস্ট রাইডাররাও। পুজোর সময় যেন প্রতিবার সাপের পাঁচ পা দেখে এই তরুণ রাইডারগণ। বারুইপুরে এই সমস্ত বাইক বাহিনীর বিরুদ্ধ
শেষ আপডেট: 13 October 2021 08:48
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) আনন্দে মেতেছে শহরবাসী। রাতভর চলছে উল্লাস। আর বাঙালির পুজোর এই হুল্লোড়ের মাঝেই দাপিয়ে বেড়াচ্ছে ঘোস্ট রাইডাররাও। পুজোর সময় যেন প্রতিবার সাপের পাঁচ পা দেখে এই তরুণ রাইডারগণ। বারুইপুরে এই সমস্ত বাইক বাহিনীর বিরুদ্ধে এবার কড়া হল পুলিশ প্রশাসন।
অল্পের জন্য রক্ষা, বেঙ্গালুরুতে হেলে পড়ল চারতলা বাড়ি
বারুইপুর পুলিশ সপ্তমীর রাতে সাউদার্ন বাইপাস এলাকায় রাতভর নাকা তল্লাশি চালায়। তাতেই পুলিশের জালে জড়িয়েছে একুশ জন ঘোস্ট রাইডার। রাতের শহরে উদ্দাম গতিতে বাইক চালিয়ে বেড়াচ্ছিল তারা। সাইলেন্সর পাইপে গগনবিদারী আওয়াজ তুলে এই বাইক আরোহী তরুণদের নিয়ে অতীষ্ঠ সাধারণ মানুষও। জীবন বাজি রেখে এ যেন এক মারণ খেলা, যাতে শুধু বাইক আরোহী নয়, প্রাণ সংশয় থাকে পথ চলতি সাধারণ মানুষেরও।
সপ্তমীর রাতে বারুইপুর পুলিশ এই সমস্ত ঘোস্ট রাইডারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। মোট দশটি হাই স্পীড বাইক এবং একুশ জন আরোহীদের গ্রেফতার করা হয়েছে। শুধু উৎসবের রাতে নয়, এরপরেও এমন রাত জেগে অভিযান চালাবে বলে জানিয়েছে বারুইপুর পুলিশ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'