নবমীতে হাসিমুখ, স্টেশনে স্টেশনে ঘুরে দুস্থদের বিরিয়ানি খাওয়ালেন বিশেষভাবে সক্ষম যুবক
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) দিনে মনখারাপই তাঁদের সঙ্গী। না হয় নতুন জামাকাপড়, টাকার অভাবে না তারা সামিল হতে পারে আনন্দ উৎসবে। সারা বছরের মতো পুজোর পাঁচ দিনও বেজার মুখেই কেটে যায় স্টেশন চত্বর লাগোয়া অঞ্চল কিংবা রাস্তার ফুটপাথে বসবাসকারী দুস
শেষ আপডেট: 15 October 2021 04:19
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) দিনে মনখারাপই তাঁদের সঙ্গী। না হয় নতুন জামাকাপড়, টাকার অভাবে না তারা সামিল হতে পারে আনন্দ উৎসবে। সারা বছরের মতো পুজোর পাঁচ দিনও বেজার মুখেই কেটে যায় স্টেশন চত্বর লাগোয়া অঞ্চল কিংবা রাস্তার ফুটপাথে বসবাসকারী দুস্থদের। এবার পুজোয় তাঁদের মুখে হাসি ফোটালেন যুবক। তিনি নিজেও বিশেষভাবে সক্ষম।
বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে ভাঙচুর, দোষীদের কড়া শাস্তির কথা বললেন হাসিনা
যুবকের নাম খোকন মণ্ডল। প্ল্যাটফর্ম আর ফুটপাথের দুস্থ বাসিন্দাদের নবমীর দিন বিরিয়ানি খাওয়ালেন তিনি। সম্পূর্ণ নিজের উদ্যোগে। খোকন ও তাঁর বন্ধুরা মিলে এদিন ক্যানিং স্টেশন, তালদি স্টেশন চত্বর-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাবার বিলি করেন দুস্থদের মধ্যে। তাঁদের হাতে তুলে দেন বিরিয়ানির প্যাকেট। এছাড়াও ছিল মিষ্টির বাক্স আর পানীয় জলের বোতল।
পুজোর দিনে এমন খাবার পেট ভরে খেতে পেরে হাসি ফুটেছে ফুটপাথবাসীদের মুখে। দু'হাত ভরে আশীর্বাদ করেছেন তাঁরা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'