Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোকারের দেওয়া জুতোয় ফের স্কুলের দরজা খুলল ছাত্রর

দ্য ওয়াল ব্যুরো: কালো জুতো না পরে যাওয়ায় পরপর দু’দিন প্রার্থনার পরে আর স্কুলে থাকতে দেওয়া হয়নি তাকে। জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র দেবাংশু সান্যালকে স্কুলে থাকতে না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই খবর বিভিন্ন

জোকারের দেওয়া জুতোয় ফের স্কুলের দরজা খুলল ছাত্রর

শেষ আপডেট: 6 February 2020 14:05

দ্য ওয়াল ব্যুরো: কালো জুতো না পরে যাওয়ায় পরপর দু’দিন প্রার্থনার পরে আর স্কুলে থাকতে দেওয়া হয়নি তাকে। জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র দেবাংশু সান্যালকে স্কুলে থাকতে না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখার পরে মন কেঁদে উঠেছিল পেশায় টিভি-মেকার রাজু জোকারের। জোকার সেজে তিনি যেটুকু টাকা জমিয়েছিলেন তা ভাঙিয়েই জুতো ও লেখাপড়ার জন্য দরকারি সামগ্রী তিনি কিনে দেন ওই ছাত্রকে। দেবাংশু সান্যালের বাবা টোটোচালক। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়ে তিনি ও তার পরিবারের সকলেই খুশি। কালো জুতো পরাই ওই স্কুলের নিয়ম কিন্তু জুতো কিনবে কী করে! বাবা টোটো চালান। টানাটানির সংসার। অভিযোগ, দু’দিন অন্য জুতো পরে স্কুলে যাওয়ায় তাকে স্কুল থেকেই বের করে দিয়ে ছিলেন শিক্ষক। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শহরে। আর্থিক সমস্যায় জর্জরিত পরিবার, ছেলের পুরনো স্কুলের জুতো ছিঁড়ে যাওয়ার পরে নতুন করে আর জুতো কেনা সম্ভব হয়নি। পরিবারের দাবি, তাঁদের আর্থিক অবস্থার কথা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিলেন এই বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। দেবাংশুর মা লীলা সান্যাল তখন বলেছিলেন, “দারিদ্র‍ের সঙ্গে লড়াই করে সংসার চলছে। এরমধ্যে ছেলেকে আর নতুন জুতো কিনে দিতে পারিনি। তা ছাড়া বই খাতা-ত্তর কেনারই তো কত খরচ কিন্তু জুতো কিনে দিতে পারিনি বলে আমার ছেলের পড়াশোনা হবে না! এমনটা হতে পারে? মাস্টারমশাইরা একথা না বুঝলে কে বুঝবেন!” দেবাংশু জানায়, না থাকায় কালো জুতো পরে স্কুলে যেতে পারেনি তাই তাকে বের করে দেওয়া হয়। কেন কালো জুতো না পরে স্কুলে এসেছে সে সব কেউ জানতে চাননি। ঘটনা জানতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রকাশ ফাউন্ডেশন’ এর সভাপতি নব্যেন্দু মৌলিক বুধবার ওই ছাত্রকে নিয়ে বিদ্যালয়ে হাজির হন। শিক্ষার অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। বলেন, “বিদ্যালয়ের এমন আচরণের জন্যই ছাত্ররা স্কুলছুট হচ্ছে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন। তাঁর বক্তব্য, ওই ছাত্রের আর্থিক অসুবিধার ব্যাপারে তাঁকে জানানো হয়নি। তিনি বলেন, “বিষয়টা যখন আমার নজরে এসেছে আমি অবশ্যই দেখব।” জলপাইগুড়ির স্কুল পরিদর্শক প্রাণতোষ মাইতি টেলিফোনে জানান, এই ধরনের ঘটনা একদমই কাম্য নয়। তাঁর কাছে অভিযোগ এলে অবশ্যই খতিয়ে দেখবেন।

```