Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরছাড়াদের নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

দ্য ওয়াল ব্যুরো: ভোট হিংসায় আক্রান্ত বিজেপি প্রার্থী ও এজেন্টকে দেখতে অশোকনগরে (Ashokanagar) বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। ভোটের আগে তৃণমূলের তরফে বিজেপি এজেন্টের দোকানে তালা ঝোলানো হয়েছিল। এদিন ত

ঘরছাড়াদের নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

শেষ আপডেট: 13 July 2023 14:14

দ্য ওয়াল ব্যুরো: ভোট হিংসায় আক্রান্ত বিজেপি প্রার্থী ও এজেন্টকে দেখতে অশোকনগরে (Ashokanagar) বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। ভোটের আগে তৃণমূলের তরফে বিজেপি এজেন্টের দোকানে তালা ঝোলানো হয়েছিল। এদিন তালা ভেঙে সেই দোকান দখল মুক্ত করেন তিনি। একই সঙ্গে পুলিশি নিস্ক্রিয়তার প্রতিবাদে থানা ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী, সমর্থকেরা। পরে থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে অবিলম্বে এলাকার শান্তিশৃঙ্খলা ফেরানোর দাবি জানান তিনি।

প্রিয়ঙ্কা (Priyanka Tibrewal) বলেন, এলাকার ২০ টি পরিবার এখনও ঘরছাড়া। যারা ঘরছাড়া করল, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টে ঘরছাড়ারা বিজেপির কর্মী বলে তাদের মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। একদিনের মধ্যে ঘরছাড়াদের বাড়ি ফেরানোর ব্যবস্থা না করা হলে আদালতে যাওয়ারও হুমকি দেন তিনি। পুলিশ অবশ্য জানিয়েছে, মিথ্যে কেসের অভিযোগ ঠিক নয়। প্রতিটি ঘটনার তদন্ত করা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের চার দিন আগে অশোকনগরের রাজীবপুর বিড়া পঞ্চায়েতের ১১২ নম্বর বুথের বিজেপি প্রার্থী শ্যামল দাসের উপর ভোজালি নিয়ে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত শ্যামলের চিকিৎসা হয় বারাসত জেলা হাসপাতালে। গণনার দিন ওই একই এলাকার ৯২ নম্বর বুথের বিজেপির এজেন্ট অশোক বারিকের বাড়ি ও দোকান ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অশোকের দোকানে লাগিয়ে দেওয়া হয় তালাও।

এদিন সেই তালা ভেঙেই দোকান দখল মুক্ত করেন প্রিয়ঙ্কা (Priyanka Tibrewal) । যাওয়ার সময় হুঁশিয়ারির সুরে জানান, তিনি ফিরে যাওয়ার পর ফের কর্মীদের ওপর হামলা হলে তৃণমূলের স্থানীয় বিধায়ককে নারায়ণ গোস্বামীকে কোর্টে হাজির করাবেন। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন: প্রাণ বাঁচাতে পালিয়েছিলেন অসমে, বিজেপি প্রার্থী সহ ১৫০ জনকে ফেরাল পুলিশ


```