Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার বছরের শিশুকে মেরে হাঁটু ভেঙে দিল শিক্ষিকা! বানান ভুল করার নির্মম 'শাস্তি' জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানান ভুল করায় লাঠি দিয়ে মেরে ৪ বছরের শিশুর হাঁটু ভেঙে দিলেন গৃহশিক্ষিকা! শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ভগৎ সিং কলোনি এলাকায়। আহত শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষিকার (P

চার বছরের শিশুকে মেরে হাঁটু ভেঙে দিল শিক্ষিকা! বানান ভুল করার নির্মম 'শাস্তি' জলপাইগুড়িতে

শেষ আপডেট: 4 December 2022 12:52

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বানান ভুল করায় লাঠি দিয়ে মেরে ৪ বছরের শিশুর হাঁটু ভেঙে দিলেন গৃহশিক্ষিকা! শিউড়ে ওঠার মতো ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ভগৎ সিং কলোনি এলাকায়। আহত শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষিকার (Private Tutor) নামে থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

আহত শিশুটির পরিবার জানিয়েছে গৃহশিক্ষিকার বাড়ি এক‌ই পাড়ায়। রোজের মতো শুক্রবার‌ও ৪ বছরের শিশুটিকে দিদিমণির কাছে পড়তে পাঠায় মা। শিশুটির মা রেনু যাদব জানান, পড়া শেষে ছেলে বাড়ি ফিরতেই দেখেন ডান হাঁটুর কাছটা ফুলে ঢোল হয়ে আছে। ছেলেকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে, বানান ভুল করায় দিদিমণি লাঠি দিয়ে খুব মেরেছে (Child Torture)। তার গালেও চড়ের দাগ ছিল বলে জানিয়েছে পরিবার।

শিশুটির এক্সরে প্লেটের ছবি

এদিকে শনিবার সকালে ব্যাথা বাড়ায় আহত শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায় তার ডান হাঁটুর হাড় ভেঙে গিয়েছে! শিশুটির পরিবারের অভিযোগ, গৃহশিক্ষিকার মারেই তাদের ছেলের হাঁটু ভেঙেছে।

এদিকে আহত শিশুটির মা গৃহশিক্ষিকার কাছে মারধরের কারণ জানতে গেলে তিনি স্বীকার করে নেন লাঠি দিয়ে মেরেছেন। এরপরই স্থানীয় কোতোয়ালি থানায় (Jalpaiguri) অভিযুক্ত শিক্ষিকার নামে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।

১৩ কোটি টাকার প্রতারণা! বাঁকুড়া থেকে গ্রেফতার শিল্পপতি


```