Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সরকারি স্কুলব্যাগে বেসরকারি লোগো!

দ্য ওয়াল ব্যুরো : বর্ধমান শহরে মঙ্গলবার দুপুরে রাস্তায় বিক্রি হচ্ছিল স্কুল ব্যাগ। সেগুলি একেবারে সরকারের দেওয়া স্কুল ব্যাগের মতো দেখতে। শুধু তার ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগোর বদলে এক বেসরকারি সংস্থার লোগো। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতেই এল

সরকারি স্কুলব্যাগে বেসরকারি লোগো!

শেষ আপডেট: 3 July 2018 14:17

দ্য ওয়াল ব্যুরো : বর্ধমান শহরে মঙ্গলবার দুপুরে রাস্তায় বিক্রি হচ্ছিল স্কুল ব্যাগ। সেগুলি একেবারে সরকারের দেওয়া স্কুল ব্যাগের মতো দেখতে। শুধু তার ওপরে পশ্চিমবঙ্গ সরকারের লোগোর বদলে এক বেসরকারি সংস্থার লোগো। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হতেই এলাকার কাউন্সিলর সেলিম খানকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে ব্যাগের ওপর থেকে বেসরকারি সংস্থার লোগোটি খুলে নিতেই দেখা যায়, তার নীচে রাজ্য সরকারের লোগো।
বর্ধমানের লক্ষীপুর মাঠ এলাকায় ওয়াটার ট্যাঙ্কের কাছে ওই ব্যাগগুলি বিক্রি করছিল কৈলাস দাস নামের এক ব্যক্তি। প্রতিটি ব্যাগের দাম নিচ্ছিল ৭০ টাকা। পুলিশে জানিয়েছে, ওই রকম ৭০টি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সরকার ওই ব্যাগ দেয়। সেগুলি বাজারে কীভাবে এল, তা নিয়ে  উঠেছ প্রশ্ন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, জেলা স্কুল পরিদর্শককে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হবে।

```