Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইচ্ছেমতো বাসভাড়া, পরিবহণ সচিবের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি বাসে উঠলেই আপনাকে দিতে হয় নুন্যতম ১০ টাকা! সরকারি নিয়মে, বেশি ভাড়া নেওয়া যাবে না মানুষের কাছ থেকে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বেসরকারি ও মিনিবাসগুলি, এমন অভিযোগ নতুন নয়। এমনকী

ইচ্ছেমতো বাসভাড়া, পরিবহণ সচিবের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

শেষ আপডেট: 19 June 2023 10:53

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি বাসে উঠলেই আপনাকে দিতে হয় নুন্যতম ১০ টাকা! সরকারি নিয়মে, বেশি ভাড়া নেওয়া যাবে না মানুষের কাছ থেকে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বেসরকারি ও মিনিবাসগুলি, এমন অভিযোগ নতুন নয়। এমনকী এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছিল। সেই মামলায় উচ্চ আদালতের দেওয়া রায় মানা হয়নি, এমন অভিযোগ তুলে এবার ফের মামলা হল। পরিবহণ দফতরের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

করোনার পর থেকেই বেসরকারি ও মিনিবাসগুলি ইচ্ছেমতো ভাড়া নেওয়া শুরু করে। বাসগুলি থেকে উধাও হয়ে যায় ভাড়ার তালিকা। সেই নিয়ে হাইকোর্টে মামলা হয়। উচ্চ আদালত নির্দেশ দেয়, ২০১৮ সালে বেঁধে দেওয়া নিয়মেই ভাড়া নিতে হবে বেসরকারি ও মিনিবাসগুলিকে। সেইসঙ্গে প্রতি বাসে ভাড়ার তালিকা এবং অভিযোগ জানানোর নম্বর দৃশ্যমান করে রাখতে হবে।

কিন্তু এখনও সেই নিয়ম বলবৎ হয়নি বলে অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, প্রায় দু'মাস পেরিয়ে গেলেও হাইকোর্টের নির্দেশ পালন করা হয়নি। এখনও অবধি কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় বাসের ভাড়ার তালিকা দেওয়া থাকে না। যেমন খুশি ভাড়া নেওয়া চলছে। আদালতের নির্দেশের পরেও পরিবহণ দফতরের সচিবকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি।

করোনার পর থেকেই বেসরকারি বাস মালিকদের দাবি ছিল, বাসের ভাড়া বাড়াতে দিতে হবে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। কিন্তু রাজ্য সরকার সেই দাবি মানতে নারাজ ছিল। বারবার বাস মালিকদের সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন তৎকালীন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

রাজ্যের পরিবহণ মন্ত্রী সেই সময় বাস মালিকদের অনুরোধ করেছিলেন, যাতে বাসের ভাড়া বাড়ানো না হয়। এতে সাধারণ মানুষ বিপাকে পড়বে। এমনকী বাস মালিকদের অন্যভাবে পুষিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন ফিরহাদ। কিন্তু তাতেও কিছু হয়নি। এখনও বহাল একই চিত্র। এবার সেই নিয়ে আদালত অবমাননার মামলা হল হাইকোর্টে। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা।

বাংলায় যেমন পরিস্থিতি, তেমন অ্যাকশন হচ্ছে: আনন্দের সাফ কথা


```