Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাগাড়ের মধ্যে প্রাথমিক স্কুল, দুর্গন্ধে মিড ডে মিল খেতে চায় না পড়ুয়ারা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভাগাড় পেরিয়ে যেতে হয় স্কুলে। কিংবা বলা যায়, ভাগাড়ের (dumping ground) মধ্যিখানেই সেই স্কুল (primary school)। ওই পচা দুর্গন্ধে যেখানে রীতিমতো টেকা দায়, সেখানেই দীর্ঘদিন ধরে চলছে স্কুল, মিড ডে মিল। হুগলির (Hooghly) ব্য

ভাগাড়ের মধ্যে প্রাথমিক স্কুল, দুর্গন্ধে মিড ডে মিল খেতে চায় না পড়ুয়ারা

শেষ আপডেট: 23 September 2022 14:48

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভাগাড় পেরিয়ে যেতে হয় স্কুলে। কিংবা বলা যায়, ভাগাড়ের (dumping ground) মধ্যিখানেই সেই স্কুল (primary school)। ওই পচা দুর্গন্ধে যেখানে রীতিমতো টেকা দায়, সেখানেই দীর্ঘদিন ধরে চলছে স্কুল, মিড ডে মিল। হুগলির (Hooghly) ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের এই দুর্দশা দেখে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীরা বলছেন, বৃষ্টি হলেই নোংরা জল রাস্তায় নেমে আসে আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ায়। এর মধ্যেই চলে বিদ্যালয়ের পঠন পাঠন থেকে মিড ডে মিল খাওয়া।

অভিভাবকদের অভিযোগ, ওই গন্ধে বাচ্চারা অনেক সময় অসুস্থ হয়ে পড়ছে। এমনকি বিদ্যালয়ে তারা খেতেও চায় না। এই কারণে স্কুল ছাড়িয়ে বাচ্চাদের অন্য কোনও স্কুলে নিয়ে চলে যাবেন বলেও ঠিক করেছেন কয়েকজন। দীর্ঘদিন ধরে এই ধরনের আবর্জনার মধ্যেই স্কুল চলা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়। এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও।

প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় জানান, 'এই স্কুলে প্রায় সাড়ে তিনশ'জন বাচ্চা পড়ে। শিক্ষক-শিক্ষিকা মোট বারো জন। শ্রেণিকক্ষেরও অভাব রয়েছে স্কুলে। সামনে জলা জমি রয়েছে, সেখানে সবসময় আগাছা হয়ে থাকে। রয়েছে সাপখোপের ভয়ও। এমনকি স্কুলের কোনও সীমানা না থাকায় বেশ কয়েকবার চুরির ঘটনাও ঘটেছে। তার উপর এই জঞ্জালের দুর্গন্ধ। এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে বিদ্যালয় চালানো যায় না। আমরা প্রশাসনের কাছে এই বিষয়ে নালিশ জানিয়েছি।'

ঘটনার অভিযোগ পেতেই সুরাহার আশ্বাস দিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, 'রেলের জমিতে থাকা এই স্কুল খুবই নিচু জায়গায় অবস্থিত।একটা সময় জলে ডুবে থাকত। সরকারি খরচে নতুন ঘর তৈরি করে সেখানে স্কুল চালানো হচ্ছে। তবে এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল চলছে সেটা আমি জানতাম না। শনিবার স্কুলে গিয়ে জায়গাটা পরিদর্শন করব। তারপর যা ব্যবস্থা নেওয়ার নেব।'

মায়ের বদলে শিশুকে ইঞ্জেকশন নার্সের! আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তুলকালাম


```