Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪২ হাজার প্রাথমিক শিক্ষকের নথি আদালতে জমা দিল শিক্ষা সংসদ

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এদিন নিযুক্ত শিক্ষকদের নথি আদালতে পেশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের নথি পেশ ক

৪২ হাজার প্রাথমিক শিক্ষকের নথি আদালতে জমা দিল শিক্ষা সংসদ

শেষ আপডেট: 22 September 2021 07:25

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এদিন নিযুক্ত শিক্ষকদের নথি আদালতে পেশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ৪২ হাজার প্রাথমিক শিক্ষকের নথি পেশ করা হয়েছে। ২০১৪ সালের টেট পরীক্ষা অনুযায়ী যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাঁদের সকলের নথি চেয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ অনুযায়ী এদিন আদালতের হাতে সমস্ত নথি তুলে দেওয়া হয়। যদিও মামলাকারীর দাবি চলতি বছরে নিয়োগ করা হয়েছে আরও ১৬ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষককে। ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন মা, বাঁশদ্রোণির ঘটনায় চাঞ্চল্য এদিন যে নথি জমা পড়েছে তা মামলাকারীকে খতিয়ে দেখার সুযোগ দেবে আদালত। বলা হয়েছে, সবকিছু খতিয়ে দেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে আদালতে জানাতে হবে নথিতে কিছু ত্রুটি পাওয়া গেলো কিনা। মামলাকারীর আইনজীবী শুভ্র লাহিড়িকে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যদিও নথি দেখে তদন্তের জন্য কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়ার আবেদন করা হয়েছিল মামলাকারীর পক্ষ থেকে, তবে তা করা হচ্ছে না। হাইকোর্ট জানিয়েছে নথি খতিয়ে দেখার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```