Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ায় পুরোহিতকে পিটিয়ে খুন! টোটো নিয়ে মারপিটের জের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টোটো (Toto) চলা নিয়ে বচসার জেরে শুরু হয় মারামারি। ঝামেলা মেটাতে গিয়ে খুন হলেন এক পুরোহিত (Priest)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুর বি গার্ডেন থানার অন্তর্গত তিন নম্বর গেট এলাকায়। ঘটনার পরেই তুমুল উ

হাওড়ায় পুরোহিতকে পিটিয়ে খুন! টোটো নিয়ে মারপিটের জের

শেষ আপডেট: 14 January 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টোটো (Toto) চলা নিয়ে বচসার জেরে শুরু হয় মারামারি। ঝামেলা মেটাতে গিয়ে খুন হলেন এক পুরোহিত (Priest)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুর বি গার্ডেন থানার অন্তর্গত তিন নম্বর গেট এলাকায়। ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয়রা জানান, জনবহুল এই এলাকায় যাতে বেশি জোরে টোটো চলাচল না করতে পারে তারজন্য রাস্তায় পাথর রাখা হয়েছিল। শুক্রবার সেই পাথর সরিয়ে যাওয়ার চেষ্টা করেন এক টোটোচালক। বাধা দিলে এলাকার চায়ের দোকানি সানি যাদবের সঙ্গে তাঁর বচসা বাধে। সানিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় ওই টোটো চালক। শনিবার সকালে দুটি টোটোতে দলবল নিয়ে এসে সানির উপর চড়াও হয় তারা। সানিকে বাঁচাতে যান এলাকার বাসিন্দা পেশায় পুরোহিত অবোধ কিশোর ওঝা (৬০)। তখন তাঁকেও মারধর শুরু করে ওই দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অবোধ কিশোরের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। আসে বি গার্ডেন থানার পুলিশও। প্রদীপ সিং নামে এলাকার এক বাসিন্দা জানান, বাইরে থেকে লোকজন নিয়ে এসে ওই দোকানির উপর হামলা চালায় ওই টোটোচালক। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মহ আলতাব ও পারভেজ মুসারফ। ধৃত দুজনকেই এদিন আদালতে পেশ করা হয়। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

‘একটা থাপ্পড় দিয়ে ঠিক করে দেব’, তৃণমূলের সভায় রেজ্জাককে শাসালেন উদয়ন


```