Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় ভারতীয় জাদুঘরে সংরক্ষণে অনিয়ম, ক্ষতি হয়েছে দুষ্প্রাপ্য পুরাকীর্তির, অভিযোগ ক্যাগের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ভারতীয় জাদুঘরে বিভিন্ন সময়ে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এত দিন ওই সব অভিযোগ তুলছিলেন পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদেরা। এ বার প্রশ্ন উঠল জাদুঘরের অন্দরেও। সংস্কারের কাজ সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে হয়নি, যার কারণে বহুমূল্

কলকাতায় ভারতীয় জাদুঘরে সংরক্ষণে অনিয়ম, ক্ষতি হয়েছে দুষ্প্রাপ্য পুরাকীর্তির, অভিযোগ ক্যাগের

শেষ আপডেট: 24 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ভারতীয় জাদুঘরে বিভিন্ন সময়ে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এত দিন ওই সব অভিযোগ তুলছিলেন পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদেরা। এ বার প্রশ্ন উঠল জাদুঘরের অন্দরেও। সংস্কারের কাজ সঠিক নিয়ম ও পদ্ধতি মেনে হয়নি, যার কারণে বহুমূল্য ও দুষ্প্রাপ্য পুরাকীর্তির ক্ষতি হয়েছে বলে অভিযোগ করল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ)। বছরের শুরুতে কলকাতা সফরে এসে জাদুঘর সংস্কারের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে দেশের সবথেকে পুরনো জাদুঘর সংস্কারের কথা বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছিল, জায়গার অভাব, সংস্কারের অভাবে বহু দুষ্প্রাপ্য সামগ্রী জনসাধারণের সামনে আনা যাচ্ছে না। তাছাড়া বায়ুদূষণ ও আর্দ্রতার কারণেও অনেক পুরাকীর্তির ক্ষতি হচ্ছে। এরপরে নতুন করে সংস্কারের কাজ শুরু হয়। ক্যাগ তার রিপোর্টে জানিয়েছে, জাদুঘরের ভবন-সহ যাবতীয় জিনিসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যাশানাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (এনবিসিসি)-র। কিন্তু সংস্কারের বিধি সঠিকভাবে মানা হয়নি বলেই অভিযোগ। ক্যাগের দাবি, জাদুঘরের অন্দরে কীভাবে সংরক্ষণের কাজ হয়েছে, কীভাবে দুর্মূল্য প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংরক্ষণ করা হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়নি। পরিকল্পনামাফিক সংস্কারের কাজ হয়নি তাই পুরাকীর্তিগুলির ক্ষতি হয়েছে। অনেক প্রত্নতাত্ত্বিক সামগ্রী নষ্ট হয়ে গেছে বলেও অভিযোগ। এর আগেও একাধিকবার জাদুঘরের সংরক্ষণের কাজে গাফিলতির অভিযোগ উঠেছিল। শেষবার সংরক্ষণের কাজ শেষ হওয়ার পরেই ছাদ থেকে চাঙড় খসে পড়ার ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় নবম-দশম খ্রিস্টাব্দের বোধিসত্ত্ব বজ্রপাণির একটি মূর্তি। রক্ষণাবেক্ষণে গাফিলতি বারবার প্রমাণিত হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের উদাসীন মনোভাব নিয়ে প্রশ্ন ওঠে। সংস্কারের সময়ে পুরাকীর্তির ক্ষতি হওয়ায় জাদুঘরের কর্মী ও অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। ক্যাগ জানিয়েছে, সংরক্ষণের কাজের জন্য ৮৩.৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে যা ১০৫.৭০ কোটি টাকা করা হয়। কিন্তু আদতে দেখা গেছে, প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে যে সংরক্ষণের কাজ হয়েছে তা মোটেই প্রশংসনীয় নয়। উল্টে সঠিক পরিকল্পনামাফিক ও নিয়ম না মেনে কাজ করার ফলে অনেক পুরাকীর্তিরই ক্ষতি হয়েছে।

```