Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শান্তিনিকেতনে বাঙালিয়ানায় মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি, মেনুতে কী কী থাকছে

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর সমাবর্তন উপলক্ষে আজ, মঙ্গলবার শান্তিনিকেতনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের রেক্টর সিভি আনন্দ বোসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে এখন শান্তিনিকেত

শান্তিনিকেতনে বাঙালিয়ানায় মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি, মেনুতে কী কী থাকছে

শেষ আপডেট: 28 March 2023 05:48

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বভারতীর সমাবর্তন উপলক্ষে আজ, মঙ্গলবার শান্তিনিকেতনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের রেক্টর সিভি আনন্দ বোসও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেই উপলক্ষে এখন শান্তিনিকেতনে সাজো সাজো রব। বাঙালি ও বাঙলা ভাষার প্রতি ভালবাসা আছে রাষ্ট্রপতির, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এ কথা নিজেই বলেছিলেন। আজ শান্তিনিকেতনে রাষ্ট্রপতির ভোজের জন্য থাকছে বাঙালি পদ। তবে  সব পদই নিরামিষ।

রাষ্ট্রপতির আপ্যায়ণে কোনও ত্রুটি রাখতে চাইছে না বিশ্বভারতী। বিশ্বভারতীর ঐতিহ্য ও রীতি মেনে তাঁকে বরণ করার পাশাপাশি আতিথেয়তায় সবরকম বন্দোবস্ত করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাঠভবন লাগোয়া আম্রকুঞ্জের জহরবেদিকে সাজানো হয়েছে। আলপনা দিয়েছেন কলাভবনের পড়ুয়া ও অধ্যাপিকারা। সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তায় সবরকম ব্যবস্থাও নিয়েছে জেলা পুলিস ও প্রশাসন। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি শান্তিনিকেতনে থাকাকালীন ক্যাম্পাস ও আশপাশে লোকজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বক্ষণ ক্যাম্পাসের বাইরে পাহাড়ায় থাকবে পুলিশবাহিনী।

আজ দুপুর ১২টা নাগাদ বিনয়ভবনের হেলিপ্যাডে নামবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি যাবেন রথীন্দ্র অতিথিগৃহে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সেখানেই দুপুরের খাবার খাবেন। রাষ্ট্রপতির পছন্দের কথা মাথায় রেখে নিরামিষ পদই থাকছে মেনুতে। ভাত, রুটি, স্যালাড, আলুর ঝুরো চিপস্, মুগ ডাল, পটলের দোরমা, ভেন্ডি ভাপা সহ চাটনি, তাছাড়া থাকবে পোস্তর বড়া, পনির ও মাশরুমও। রকমারি বাঙালি পদের সঙ্গে থাকবে বেশ কয়েক’টি বিদেশি নিরামিষ পদও।

বিশ্বভারতী তপ্ত রাষ্ট্রপতির সফরের আগে, অনেক অধ্যাপককে শোকজ, উপাচার্যের বিরুদ্ধে সরব বিদ্বজ্জনরা

মধ্যাহ্নভোজের পর মঙ্গলবার আড়াইটে নাগাদ রবীন্দ্র ভবনের উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচি— রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই পাঁচটি বাড়ি পরিদর্শনের পর কলাভবন ঘুরে দেখবেন রাষ্ট্রপতি। দুপুর ৩টেয় আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বিশ্ববিদ্যালয়ের ন’টি ভবনের অধ্যক্ষদের হাতে ছাতিম পাতা তুলে দেবেন রাষ্ট্রপতি, এমনটাই জানা গিয়েছে বিশ্বভারতী সূত্রে।


```