Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হস্টেল চাই, মেডিক্যালের পরে আন্দোলনের পথে প্রেসিডেন্সিও

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল কলেজের পথেই হাঁটছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। দাবি একই, চাই হস্টেল। পড়ুয়াদের দাবি, হিন্দু হস্টেলে থাকতেন প্রেসিডেন্সির বহু পড়ুয়া। এর পরে ২০১৫ সালে মেরামতির জন্য খালি করে দেওয়া হয়েছিল হিন্দু হস্টেল। এক বছরের মধ্

হস্টেল চাই, মেডিক্যালের পরে আন্দোলনের পথে প্রেসিডেন্সিও

শেষ আপডেট: 4 August 2018 14:13

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল কলেজের পথেই হাঁটছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। দাবি একই, চাই হস্টেল। পড়ুয়াদের দাবি, হিন্দু হস্টেলে থাকতেন প্রেসিডেন্সির বহু পড়ুয়া। এর পরে ২০১৫ সালে মেরামতির জন্য খালি করে দেওয়া হয়েছিল হিন্দু হস্টেল। এক বছরের মধ্যে সংস্কার শেষ করার কথা থাকলেও, কেটে গিয়েছে তিন বছর। শেষমেশ এ বছরের জুলাই মাসে হস্টেল ফেরত পাওযার কথা ছিল পড়ুয়াদের। কিন্তু কর্তৃপক্ষের দাবি, কাজ শেষ হতে নাকি আরও পাঁচ মাস লাগবে। এ কথা শুনেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের দাবি, সংস্কারের নাম করে ইচ্ছে করে হস্টেল আটকে রেখেছেন কর্তৃপক্ষ। তাঁদের হস্টেলে থাকতে দেওয়া হোক, এই দাবিতে শুক্রবার প্রশাসনিক ভবনে ডিন অফ স্টুডেন্ট-সহ একাধিক আধিকারিককে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। উপাচার্য ও রেজিস্ট্রারের ঘরের সামনেও দেখানো হয় বিক্ষোভ। তাঁদের প্রশ্ন, তিন বছর ধরে আটকে রাখার পরেও আরও পাঁচ মাস বেশি সময় কোন যুক্তিতে চাইছেন কর্তৃপক্ষ? কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দিয়েছেন, সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে কিছুই করা সম্ভব নয় তাঁদের পক্ষে। পড়ুয়াদের দাবি, হস্টেল না পেলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তাঁরা।

```