Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মহালয়ার তর্পণে চেনা ভিড় বাবুঘাট-বাগবাজারে, শুভেচ্ছা মোদী মমতার

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে শুরু হয়েছে তর্পণ। বাবুঘাট থেকে বাগবাজার শহরের ঘাটে ঘাটে সর্বত্রই মহালয়ার চেনা ভিড় উপচে পড়ছে। মুম্বইয়ে মাতৃবন্দন

মহালয়ার তর্পণে চেনা ভিড় বাবুঘাট-বাগবাজারে, শুভেচ্ছা মোদী মমতার

শেষ আপডেট: 6 October 2021 07:27

দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। সকাল থেকেই পিতৃপুরুষদের উদ্দেশে শুরু হয়েছে তর্পণ। বাবুঘাট থেকে বাগবাজার শহরের ঘাটে ঘাটে সর্বত্রই মহালয়ার চেনা ভিড় উপচে পড়ছে। মুম্বইয়ে মাতৃবন্দনা, শতবর্ষের বেঙ্গল ক্লাবের দুর্গাপুজো ঘিরে উন্মাদনা প্রবাসী বাঙালিদের তবে প্রতি বছরের মতো ছবিটা এক নয়, কারণ কোভিড বিধি বলবৎ আছে রাজ্য কুড়ে। বাবুঘাটে তর্পণের জন্য আসা সকলের মুখেই মাস্ক। গঙ্গার ঘাটে যখন তাঁরা নামছেন, নির্দিষ্ট স্থানে মাস্ক খুলে রেখে নামতে হচ্ছে। মহালয়ার সকাল থেকে তৎপর কলকাতা পুলিশও। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা করছে পুলিশ। মহালয়ার সকাল সকাল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, "শুভ মহালয়া। আমরা মা দুর্গার কাছে মাথা নত করে তাঁর আশীর্বাদ চাইছি সারা পৃথিবীর ভাল হোক। সকলে ভাল থাকুন।" https://twitter.com/narendramodi/status/1445599641693671431?t=Ra_n4LSiphnHKn_RBlRMcA&s=19 মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে মাতৃপক্ষের সূচনার শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তিনি লিখেছেন, "মহালয়া মানেই উৎসবের শুরু। কাউন্টডাউন শুরু হল। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। শুভ মহালয়া।" https://twitter.com/MamataOfficial/status/1445598356168790022?t=uAVB7Jhn_7VaF--Xx1EO0g&s=19 ভাদ্র মাসের শেষে কৃষ্ণ প্রতিপদ থেকে শুরু করে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে বলা হয় পিতৃপক্ষ। এই গোটা পক্ষকাল ধরেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা। দুর্গাপুজোর আর মাত্র পাঁচ দিন বাকি। শাস্ত্র মতে কৃষ্ণা প্রতিপদের আগে পিতৃপুরুষরা নেমে আসেন মর্ত‍্যে উত্তরসূরীদের হাত থেকে জল গ্রহনের জন‍্য৷ মহালয়ার দিন তাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গঙ্গা থেকে শুরু করে প্রায় প্রতিটি নদী ঘাটেই শুরু হয়ে যায় তর্পণ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```