Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি, সাইক্লোন আমফান নিয়ে টুইট মোদীর

দ্য ওয়াল ব্যুরো : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন আমফান। বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখার জন্য সোমবার বিকালে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি টুইট করে বলেন, আমি সবার নিরাপত্তার

সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি, সাইক্লোন আমফান নিয়ে টুইট মোদীর

শেষ আপডেট: 18 May 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে সাইক্লোন আমফান। বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখার জন্য সোমবার বিকালে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি টুইট করে বলেন, আমি সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি। টুইটে মোদী বলেছেন, “সাইক্লোন আমফানের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য কী প্রস্তুতি নেওয়া হয়েছে খতিয়ে দেখলাম। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমি সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় সবরকম সাহায্য দেওয়ার জন্য তৈরি আছে।” https://twitter.com/narendramodi/status/1262367505735016449 বুধবার ২০ মে অর্থাৎ অর্থাৎ বুধবারই ভূখণ্ডে আছড়ে পড়ার কথা এই সুপার সাইক্লোনের। তথ্য বলছে, রবিবার পর্যন্ত এর গতি ছিল ৯ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আজ অর্থাৎ সোমবার তা বেড়ে হয়েছে ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। আজ সকালেই দিঘা থেকে ৯৪০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঝড়টি। কয়েক ঘণ্টার মধ্যে আরও ১০০ কিলোমিটার এগিয়ে এসেছে। ১৮ থেকে ২১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই। নিচু জায়গা থেকে বাসিন্দাদের উঁচু জায়গায় নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। ঘর থেকে বেরোতে বারণ করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া। লঞ্চ পরিষেবা পুরোপুরি বন্ধ। কাঁচা বাড়ি সম্পূর্ণ ভেঙে যেতে পারে বলে আশঙ্কা। বিদ্যুতের খুঁটি, ল্যাম্পপোস্ট উপড়ে যেতে পারে। বড় নারকেল গাছ বা তাল গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা। রেললাইনে গাছ পড়তে পারে, ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা।

```