Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন প্রসূনের, বললেন, ‘‌মদন ছাড়া কাউকে ক্রীড়ামন্ত্রী মানি না’‌

দ্য ওয়াল ব্যুরো:‌ মদনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রীসভা নিয়েই প্রশ্ন তুলে ফেললেন শাসকদলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। এবং সেই বক্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ঘিরে।

মমতার মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন প্রসূনের, বললেন, ‘‌মদন ছাড়া কাউকে ক্রীড়ামন্ত্রী মানি না’‌

শেষ আপডেট: 18 September 2022 11:29

দ্য ওয়াল ব্যুরো:‌ মদনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রীসভা নিয়েই প্রশ্ন তুলে ফেললেন শাসকদলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। এবং সেই বক্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ঘিরে। যা ইতিমধ্যেই বিতর্কের ঝড় তুলেছে। বক্তব্যের ওই ভিডিও ক্লিপও ভাইরাল!‌ কী বলেছন প্রসূন?‌

প্রসূনের বক্তব্য,‘মদন মিত্র মন্ত্রিসভায় নেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তৃণমূল জমানায় সেরা ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর কাউকে ক্রীড়ামন্ত্রী হিসেবে মানি না। কেউ রাগ করলে আমার কিছু যায় আসে না।’‌

খেলার দুনিয়ার মানুষ প্রসূন। তিনি কে ভালো ক্রীড়ামন্ত্রী সেবিষয়ে বলতেই পারেন। কিন্তু আলটপকা মদনকে (Madan Mitra) নিয়ে তাঁর ওই বক্তব্য মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। ফলে ফের বিতর্কে একসময়ের ফুটবলার এবং অধুনা সাংসদ। বিষয়টিতে এখনকার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছরে আগস্টে মন্ত্রিসভায় পরিবর্তন হয়। বাদ পড়েন হুমায়ুন কবীর সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী। পাশাপাশি আট জন মন্ত্রীর অন্তর্ভুক্তি হয়। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৗধুরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জায়গা পান বাবুল সুপ্রিয়ও।

ক্রীড়ামন্ত্রী হিসেবে মদনই যোগ্য ছিলেন। তাঁর জায়গা কেউ নিতে পারেনি বলে দাবি করেছেন প্রসূন। তাঁর ওই বার্তা দলকে অখুশি করবে বলেই মনে করছেন অনেকে। সেইসঙ্গে কারও কারও বক্তব্য, প্রসূন যা বলেছেন, তা ঠিক। তাড়াহুড়োয় যোগ্য লোকজনকে না নিয়ে অযোগ্য লোকজনকে মন্ত্রী করা হয়েছে। যা নিয়ে দলের অন্দরে অসন্তোষ রয়েছে বলে সূত্রের খবর। কিন্তু মদন মিত্রকে নিয়ে প্রসূনের প্রকাশ্যে ওই গলা উঁচিয়ে বক্তব্য দল যে ভালো চোখে দেখবে না, তা কিছুটা স্পষ্ট। এখন প্রশ্ন, কী হবে প্রসূনের?‌ দ্য ওয়াল ওই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি।

চারটে বোমায় সব ফাঁকা!‌ শুভেন্দুকে মদনের হুঁশিয়ারি


```