Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

কোভিড ভ্যাকসিন নিরাপদ নয়, ট্যুইট প্রশান্তের, 'বিভ্রান্তিকর', বলল ট্যুইটার

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ ভ্যাকসিন কতটা নিরাপদ, সুরক্ষিত, কাজে দেবে, প্রশ্ন তুলে ট্যুইট করেছিলেন প্রশান্ত ভূষণ।  প্রথম সারির আইনজীবীর ট্যুইটকে বিভ্রান্তিকর তকমা দিয়ে তার নিন্দা করল ট্যুইটার কর্তৃপক্ষ। জনৈক ব্যক্তি নিজের স্ত্রীর মৃত্যুর জন

কোভিড ভ্যাকসিন নিরাপদ নয়, ট্যুইট প্রশান্তের, 'বিভ্রান্তিকর', বলল ট্যুইটার

শেষ আপডেট: 29 June 2021 10:45

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯ ভ্যাকসিন কতটা নিরাপদ, সুরক্ষিত, কাজে দেবে, প্রশ্ন তুলে ট্যুইট করেছিলেন প্রশান্ত ভূষণ।  প্রথম সারির আইনজীবীর ট্যুইটকে বিভ্রান্তিকর তকমা দিয়ে তার নিন্দা করল ট্যুইটার কর্তৃপক্ষ। জনৈক ব্যক্তি নিজের স্ত্রীর মৃত্যুর জন্য ভ্যাকসিনকে দায়ী করেছেন, এমন একটি সংবাদ প্রতিবেদন  শেয়ার করে সোস্যাল মিডিয়ায়  ভ্যাকসিনের ক্ষতিকর প্রভাবে মৃত্যুর ঘটনার দিকে নজর দেওয়া, এব্যাপারে তথ্য প্রকাশ করা, সরকার কিছুই করছে না বলে অভিযোগ করেন ভূষণ।  তিনি ভ্যাকসিন নেননি, ভবিষ্যতে নেওয়ার ইচ্ছেও নেই বলেও জানিয়েছেন এই নামী অ্যাডভোকেট।   সেইসঙ্গে ট্যুইটে দাবি করেছেন, দেশের স্বাস্থ্যবান যুবকদের কোভিডে মারাত্মক ক্ষতি হওয়ার বা মারা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই-ই। কিন্তু ভ্যাকসিনের জন্য তাঁদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। ভ্যাকসিন যতটা না দেয়, তার চেয়ে কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা লোকজনের মধ্যে স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি। ভ্যাকসিন এমনকী তাদের শরীরের স্বাভাবিক রোগ ঠেকানোর শক্তি নষ্ট করে দিতে পারে।   বড় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রশান্তের ট্যুইটের তীব্র সমালোচনা হয়েছে। তবে তা সত্ত্বেও তিনি নিজের অবস্থানে অটল। ফের তাঁর ‘ভ্যাকসিন সংশয়’ নিয়ে দুপৃষ্ঠার দীর্ঘ ব্যাখ্যা করেছেন তিনি। তাতে প্রশান্ত লিখেছেন, কোভিড ভ্য়াকসিনের ব্যাপারে নিজের মতামত জানানোয় অনেকেই  আমাকে আক্রমণ করেছেন। নীচের লেখায় ভ্যাকসিন ঘিরে আমার সন্দেহ ও তার কারণ ব্যাখ্যা করেছি। ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না, তার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে। কিন্তু এধরনের পাল্টা মতামতকে সেন্সর করার প্রয়াস দেখে হতবাক আমি। তিনি বিজ্ঞান বা ভ্যাকসিন বিরোধী নন, তবে এমন একাধিক নজির সম্পর্কে সচেতন যেখানে নানা ব্যাপারেই বৈজ্ঞানিক মতামতের পিছনে বাণিজ্যিক, রাজনৈতিক বা মিডিয়ার স্বার্থ থাকে, বলেন প্রশান্ত। আরও বলেন, অনেক বিজ্ঞানীও উল্লেখ করেছেন যে, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া  ও ওষুধ, ভ্যাকসিন প্রয়োগে ক্ষতি হওয়ার খবর তেমন সামনে আসে না। তবে প্রশান্তের বক্তব্যের নিন্দা করে অনেকেই দাবি করেন, তা বিভ্রান্তিকর বলা হোক। ট্যুইটারের কোভিড ১৯ সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য বিষয়ক পলিসিতে বলা হয়েছে,  ভুল বা বিভ্রান্তিকর তথ্য যা  বলার মতো ক্ষতি করতে পারে, তা ট্যুইটারে শেয়ার করা যাবে না। কোভিড ১৯  ভাইরাসের চরিত্র সম্পর্কে মানুষকে ভুল পথে চালিত করে, প্রতিরোধমূলক ব্যবস্থার কার্যকারিতা,  সুরক্ষা নিয়ে মানুষকে ভুল বোঝায়, এমন কিছু সেখানে দেওয়া চলবে না।                

```