Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বি গার্ডেনের গার্ডের তাড়ায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক, উদ্ধার হল দেহ

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বোটানিক্যাল গার্ডেনে গার্ডের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন প্রসেনজিৎ মাঝি (Prasenjit Majhi) নামের এক যুবক। রাতভর গঙ্গায় (Ganges) তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হল তাঁর দেহ (deadbody)। শুক্রবার ভোরে সেই মৃতদেহ উদ্ধার

বি গার্ডেনের গার্ডের তাড়ায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক, উদ্ধার হল দেহ

শেষ আপডেট: 10 February 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বোটানিক্যাল গার্ডেনে গার্ডের তাড়া খেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন প্রসেনজিৎ মাঝি (Prasenjit Majhi) নামের এক যুবক। রাতভর গঙ্গায় (Ganges) তল্লাশি চালিয়ে অবশেষে উদ্ধার হল তাঁর দেহ (deadbody)। শুক্রবার ভোরে সেই মৃতদেহ উদ্ধার করে রিভার ট্রাফিক ও হাওড়া (Howrah) পুলিশ। দেহ গঙ্গা থেকে তোলার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে বোটানিক্যাল গার্ডেনে আড্ডা মারতে গিয়েছিলেন প্রসেনজিৎ। টিকিট না কেটেই ভিতরে ঢুকেছিলেন তাঁরা। এইসময় তাঁদের দেখামাত্রই তাড়া করেন কয়েকজন গার্ড। তা দেখেই দৌড় লাগায় বন্ধুরা। নিজেদের বাঁচাতে এরপর সোজা গঙ্গায় ঝাঁপ দেন তিনজনেই। কিন্তু বাকিরা সাঁতার জানলেও প্রসেনজিৎ এ বিষয়ে একেবারেই অজ্ঞ ছিলেন। তাই বাকিরা কোনওরকমে প্রাণে বেঁচে গেলেও তলিয়ে যান প্রসেনজিৎ।

এদিকে বৃহস্পতিবার রাত হয়ে যাওয়ায় গঙ্গায় আর ডুবুরি নামানো যায়নি। তবে রিভার ট্রাফিক পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ লঞ্চে তল্লাশি চালান। তারপর শুক্রবার সকাল হতেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। তখনই কাদার মধ্যে মেলে প্রসেনজিতের দেহ।

এই ঘটনায় পুরোপুরি গার্ডেন কর্তৃপক্ষের দিকে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা থেকে শুরু করে পাড়াপড়শিরাও। তবে কর্তৃপক্ষ এই ঘটনার কথা অস্বীকার করে জানিয়েছে, গার্ডেনের ভিতর এরকম কোনও ঘটনা ঘটেনি। শিবপুর বি গার্ডেনের এডিশনাল ডিরেক্টর দেবেন্দ্র সিং বলেন গার্ডেনে প্রবেশ করতে গেলে টিকিট লাগে। ভিতরে গঙ্গার পাড় রেলিং দিয়ে ঘেরা রয়েছে। তাই ভিতরে কিছু হয়নি। বাইরে কিছু হলে তিনি বলতে পারবেন না।

বেনাচিতির বস্তিতে আগুন! হুকিংয়ের খেসারত বলে দাবি এলাকার বাসিন্দাদের


```