Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাচতে না জানলে উঠোন বাঁকা, ভোট গ্রহণ ঠিকঠাক হয়েছে: নির্বাচন কমিশনের প্রশংসায় প্রণব

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা যখন গোড়া থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন, তখন দ্ব্যর্থহীন ভাবে কমিশনের প্রশংসা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার নয়াদিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছ

নাচতে না জানলে উঠোন বাঁকা, ভোট গ্রহণ ঠিকঠাক হয়েছে: নির্বাচন কমিশনের প্রশংসায় প্রণব

শেষ আপডেট: 21 May 2019 07:24

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীরা যখন গোড়া থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছেন, তখন দ্ব্যর্থহীন ভাবে কমিশনের প্রশংসা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার নয়াদিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন প্রণববাবু। সেখানেই তিনি বলেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি এক দিনে তৈরি হয়নি। তারা অবশ্যই ভাল। এর পরেই একটি ইংরেজি প্রবাদ উল্লেখ করে তিনি বোঝাতে চান, নাচতে না জানলে উঠোন বাঁকা। যাঁরা পারদর্শী তাঁরা এই প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে চলতে পারে। এখানেই থামেননি প্রণববাবু। তিনি বলেন, আমরা যদি প্রতিষ্ঠানকে মজবুত করতে চাই, তা হলে মনে রাখতে হবে এদের গণতান্ত্রিক ব্যবস্থা এতোটা সফল হয়েছে এই সব প্রতিষ্ঠানের কারণেই। প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের সময় থেকে শুরু করে বর্তমান নির্বাচন কমিশনাররা প্রত্যেকেই সফল। প্রশাসন তাঁদের নিয়োগ করেছে এবং তাঁরা ভাল কাজ করছেন। তাঁদের সমালোচনা করা যায় না। ভোট গ্রহণ প্রক্রিয়া একদম ঠিকঠাক হয়েছে। ঘটনা হল, সপ্তম তথা শেষ দফার ভোটের আগে নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেন এবং এডিজি সিআইডি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল্লি পাঠিয়ে দেন, কমিশনের তীব্র সমালোচনা করেছিলেন মমতা। সূত্রের খবর, তৃণমূলের তরফে এক নেতা সে সময়ে কমিশনের সাংবিধানিক অধিকার জেনে নিতে প্রণববাবুকে ফোনও করেছিলেন। কিন্তু তখন তাঁকেও প্রণববাবু জানিয়েছিলেন, সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে সব রকম অধিকার দেওয়া হয়েছে। কমিশন তাঁর এক্তিয়ারের মধ্যে থেকেই কাজ করছে। শুধু মমতা কেন, সাত দফার ভোট শেষ হতেই টুইট করে নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল বলেছিলেন, কমিশন বিজেপি-র কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু প্রণববাবু কমিশনের কাজের প্রশংসা করে বলেন, ৬৭ শতাংশ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছে। অর্থাৎ দেশের দুই তৃতীয়াংশ মানুষ ভোট দিয়েছে। এটা বড় সাফল্য। অনেক দিন পর এবার আমিও ভোট দিয়েছি। পর্যবেক্ষকদের মতে, প্রণববাবুর এই বক্তব্য বিরোধীদের অভিযোগকে ভোঁতা করে দিল সংশয় নেই। বিশেষ করে বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেখার পর বিরোধীরা যখন ইভিএম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। প্রণববের এই মন্তব্য অবশ্য প্রকাশ্যে কেউ খণ্ডন করেননি। তবে কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, ইভিএম- নিয়ে আপত্তি জানাতে বিরোধীদলগুলি যে কর্মসূচি নিয়েছে তাতে পরিবর্তন হবে না। তা ছাড়া কমিশনের ভূমিকা নিয়ে রাহুল গান্ধী যে মত প্রকাশ করেছেন, তা ফিরিয়ে নেওয়ারও প্রশ্ন উঠছে না।

```