Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ব্যাগ বোঝাই আবাস যোজনার আবেদনপত্র নিয়ে বিডিও অফিসে হাজির বিজেপি!

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা নিয়ে প্রতিদিন‌ই রাজ্যে কিছু না কিছু হচ্ছে। সেই ধারাবাহিকতা মেনেই মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে এক অন্যরকম প্রতিবাদ দেখা গেল। বিজেপির উদ্যোগে ব্যাগ বোঝাই

ব্যাগ বোঝাই আবাস যোজনার আবেদনপত্র নিয়ে বিডিও অফিসে হাজির বিজেপি!

শেষ আপডেট: 20 December 2022 12:30

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) তালিকা নিয়ে প্রতিদিন‌ই রাজ্যে কিছু না কিছু হচ্ছে। সেই ধারাবাহিকতা মেনেই মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে এক অন্যরকম প্রতিবাদ দেখা গেল। বিজেপির উদ্যোগে ব্যাগ বোঝাই করে আবাস যোজনার আবেদনপত্র নিয়ে এসে বিডিও অফিসে রাখা 'ড্রপ বক্সে' ফেলা হল। কার্যত বিজেপি কর্মীদের জমা দেওয়া আবেদনপত্রেই ভরে যায় ড্রপ বক্স।

অন্যান্য জায়গার মতো জলপাইগুড়িতেও আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ তুঙ্গে উঠেছে। ঘোষিত তালিকার বিরোধিতা করে এলাকার মানুষকে নিয়ে বিজেপি নেতা-কর্মীরা মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি বিডিও অফিসে আসেন। তাঁরা অনুপযুক্তদের নাম আবাস যোজনা থেকে বাতিল করার একটি তালিকা এবং তালিকায় নাম না থাকা যোগ্যদের নামের পৃথক একটি তালিকা তৈরি করেন। সেই দুই তালিকাই ড্রপ বক্সে জমা দেওয়া হয়। পাশাপাশি বিডিওর হাতেও একটি তালিকা তুলে দেওয়া হয়।

বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর, বেলাকোবা, বারোপেটিয়া গ্রামের প্রায় ১২০০ নতুন আবেদনপত্র এবং অনুপযুক্ত ৩৫০ জনের তালিকা তৈরি করা হয়। সেই তালিকাই বিডিওর হাতে তুলে দেন বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ‌। গেরুয়া শিবিরের হুঁশিয়ারি, আবাস যোজনার তালিকা সংশোধন না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথ যাবে।

মালদহে ইভটাজারদের দাদাগিরি, বাইকের ধাক্কায় ভাঙল ইলেভেনের ছাত্রীর হাত


```