Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে ঢেকেছে দিঘা, ঝড় দেখতে সৈকতে ভিড় করতে পারেন পর্যটকরা, সতর্ক প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা সৈকত শহর। সন্ধে গড়াতেই অন্ধকারে ঢেকেছে দিঘা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, নাগাড়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে আর মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলব

বিদ্যুৎ বিচ্ছিন্ন, অন্ধকারে ঢেকেছে দিঘা, ঝড় দেখতে সৈকতে ভিড় করতে পারেন পর্যটকরা, সতর্ক প্রশাসন

শেষ আপডেট: 8 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিকেল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা সৈকত শহর। সন্ধে গড়াতেই অন্ধকারে ঢেকেছে দিঘা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া, নাগাড়ে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগরদ্বীপ থেকে আর মাত্র ৫০ কিলোমিটার দূরে রয়েছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। শক্তি বাড়িয়ে ক্রমশই ধেয়ে আসছে সে। উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে প্রশাসনের কড়াকড়ি এড়িয়ে ঝড় দেখতে নাকি সৈকতের কাছাকাছি ঘুরেফিরে বেড়াচ্ছেন পর্যটকরা। আশঙ্কা অন্ধকারে নজর এড়িয়ে যে কোনও সময় সমুদ্রের কাছে চলে যেতে পারেন তাঁরা। শুক্রবার সকাল থেকেই খারাপ হতে শুরু করে আবহাওয়া। মেঘলা আকাশ। থমথমে। বেলা বাড়তেই ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে বাড়তে থাকে হাওয়ার জোর। শুরু হয় বৃষ্টি। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামা ও বিচে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। সতর্কতামূলক টহলদারি শুরু করে  ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সতর্কতামূলক প্রচারের পাশাপাশি, প্যানিক যাতে না ছড়ায় তার জন্যেও নজরদারি শুরু করে প্রশাসন। শনিবার ভোর থেকেই আরও খারাপ হয়েছে আবহাওয়া। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সমুদ্রের এই রূদ্ররূপ দেখতে হাতে গোনা কিছু পর্যটক রয়েছেন। বেশিরভাগই গতকাল চলে গিয়েছেন সৈকতনগরী ছেড়ে। সকাল থেকে বন্ধ রয়েছে দিঘার বেশিরভাগ দোকানপাট। শুনশান রাস্তা। পর্যটকদের মধ্যে যাঁরা খারাপ আবহাওয়া উপেক্ষা করেই রয়ে গিয়েছেন, বিচের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না তাঁদের। তবে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক, সুজন দত্ত বলেন, ‘‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। খারাপ আবহাওয়ায় সমুদ্র এমনই ফুঁসে ওঠে। তবে সাবধান থাকতে হবে প্রত্যেককেই। বিপদের সম্ভাবনা দেখলে আমরা আগাম সতর্ক করব সবাইকে। ’’ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুলবুলের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে সাগর, ধবলাহাট, শিবপুর, সাগর ব্লকের চেমাগুড়ি, মৌসুনি, বকখালি এবং ফ্রেজারগঞ্জ এলাকায়। সন্ধে ৬টা থেকে ৮টার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার কথা সাগর, ধবলাহাট, শিবপুর, সাগর ব্লকের চেমাগুড়ি, মৌসুনি এইসব এলাকায়। ৭টা থেকে ১০টার মধ্যে ঝড় পৌঁছবে বকখালি ও ফ্রেজারগঞ্জে। ৮টা থেকে সাড়ে দশটার মধ্যে ঝড়ের আওতায় পড়বে ব্রজবল্লভপুর, শ্রীধরনগর, হেরমবাগ, পাথরপ্রতিমা। রাত ১১টা থেকে ২টোর মধ্যে তীব্রতা কমবে বুলবুলের। সেইসময় ক্যানিং মহকুমার উপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। ভোর ৪টে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা থেকে ঝড় সরে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

```