Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাঁকুড়ায় জঙ্গলে লাগা আগুনে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম, অল্পের জন্য বাঁচল গ্রাম

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পাশের জঙ্গলে আগুন লাগিয়েছিল কেউ, আর এই আগুনেই পুড়ে ছাই হয়ে গেল গ্রাম লাগোয়া পোল্ট্রি ফার্ম। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রাম। বাঁকুড়ার ওন্দা থানার জামজুড়ি গ্রামের ঘটনা। শুষ্ক হাওয়ার দাপটে আগুন গ্রামের দিকে ধেয়

বাঁকুড়ায় জঙ্গলে লাগা আগুনে পুড়ে ছাই পোল্ট্রি ফার্ম, অল্পের জন্য বাঁচল গ্রাম

শেষ আপডেট: 9 February 2021 16:20

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: পাশের জঙ্গলে আগুন লাগিয়েছিল কেউ, আর এই আগুনেই পুড়ে ছাই হয়ে গেল গ্রাম লাগোয়া পোল্ট্রি ফার্ম। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে গ্রাম। বাঁকুড়ার ওন্দা থানার জামজুড়ি গ্রামের ঘটনা। শুষ্ক হাওয়ার দাপটে আগুন গ্রামের দিকে ধেয়ে আসতে দেখে দেরি না করে গ্রামবাসীরা দমকলে খবর দেয়। একই সঙ্গে জঙ্গলের আগুন নেভাতে নিজেরাও তৎপরতা দেখান। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে ফেলে। দমকল সূত্রে খবর, জামজুড়ি গ্রামের পশ্চিম প্রান্তে রয়েছে কাজুর জঙ্গল। সেখানেই কেউ বা কারা শুকনো পাতায় আগুন লাগিয়ে ছিল। এরপর হাওয়ার দাপটে আগুন ভয়ংকর হয়ে ওঠে। জঙ্গল ও গ্রামের মাঝখানে পোল্ট্রি ফার্ম পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই আগুন। জানা গিয়েছে, গ্রাম লাগোয়া পোল্ট্রি ফার্মটি তরুণ পাত্র নামে এক ব্যক্তির। নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ফার্মটি। প্রায় ২০০০ হাজার মুরগী ছিল পোল্ট্রিতে। শুধু তাই নয় পোল্টি ফার্ম থেকে সেই আগুন গ্রামের দিকে এগিয়ে আসতে থাকে। ততক্ষণে ভিটে জমি বাঁচাতে জল নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন বাসিন্দারাই। গ্রাম মাত্র ১০ মিটার দূরে ছোট আরও একটি জঙ্গলেও আগুনের গ্রাসে চলে আসে। খবর পেয়ে, দমকলের একটি ইঞ্জিন হাজির হয় ঘটনাস্থলে। স্থানীয় মানুষ এবং দমকলের চেষ্টায় আগুনের হাত থেকে রক্ষা পায় গ্রাম।

```