Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Post Poll Violence: বাঁকুড়ায় বিজয় মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার, হাতাহাতিতে জড়াল নির্দল ও তৃণমূল

নির্বাচনের (Municipal Election) ফল বেরিয়ে গেলেও, বাংলার চেনা অশান্তির (Post Poll violence) চিত্র বদলাচ্ছে না। সে বিধানসভা হোক, বা লোকসভা, কিংবা পুরভোট বা পঞ্চায়েত। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি লেগেই আছে। বুধবার পুর নির্বাচনের ফল প্রকাশের

Post Poll Violence: বাঁকুড়ায় বিজয় মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার, হাতাহাতিতে জড়াল নির্দল ও তৃণমূল

শেষ আপডেট: 3 March 2022 10:36

নির্বাচনের (Municipal Election) ফল বেরিয়ে গেলেও, বাংলার চেনা অশান্তির (Post Poll violence) চিত্র বদলাচ্ছে না। সে বিধানসভা হোক, বা লোকসভা, কিংবা পুরভোট বা পঞ্চায়েত। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি লেগেই আছে। বুধবার পুর নির্বাচনের ফল প্রকাশের পরেরদিনই উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া (Bankura) পুরসভার সাত নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে জয় পেয়েছে নির্দল প্রার্থী। বিজয় মিছিলকে কেন্দ্র করেই তৃণমূল (TMC) কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন ওই ওয়ার্ডের নির্দল কর্মীরা। ঘটনাটি ঘটেছে ওই ওয়ার্ডের গোয়েঙ্কা স্কুলের সামনে। বুধবার জয় পাওয়ার খুশিতে বিজয় মিছিল করছিলেন নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। সঙ্গে ছিলেন তাঁর সমর্থকেরা। তবে স্কুলের সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে দুই পক্ষই। প্রসঙ্গত, বাঁকুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েন বাঁকুড়া পুরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দিলীপ আগরওয়াল। জয়ও পান। জয়ের পর বুধবার সন্ধ্যায় সাত নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল বের করেন নির্দল কর্মীরা। সেই মিছিল ঘিরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে প্ৰথমে বচসা, পরে তা হাতাহাতিতে পৌঁছায়। তাহেরপুরে জিতল সিপিএম, বদলি হলেন ওসি নির্দল প্রার্থী দিলীপ আগরওয়ালের অভিযোগ, বিজয় মিছিল গোয়েঙ্কা বিদ্যায়তনের কাছে যেতেই স্থানীয় একটি তৃণমূল কার্যালয় থেকে তৃণমূল কর্মীরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এসে বিজয় মিছিলে থাকা নির্দল কর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় কয়েকজন নির্দল কর্মী-সহ পথচলতি একটি শিশুও আহত হয়। তবে তৃণমূলের পাল্টা অভিযোগ, নির্দল কর্মীদের বিজয় মিছিল থেকে প্রথমে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের কার্যালয়ের ভেতরে থাকা কয়েকজন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয়। ঘটনায় গতকাল থেকেই এলাকায় থমথমে ভাব।

```