Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

রাজারহাটে লকআপে মৃত যুবকের দেহে নেই আঘাতের চিহ্ন, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, লকআপে (Lockup) মারধরে মৃত্যু হয়েছে। অথচ শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই রাজারহাটের সেই যুবকের। ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রাজারহাটের (Rajarhat) মৃত্যু হয় সঞ্জয় হুল পাত্র (‌৩৮)‌ নামে

রাজারহাটে লকআপে মৃত যুবকের দেহে নেই আঘাতের চিহ্ন, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

শেষ আপডেট: 12 September 2021 09:44

দ্য ওয়াল ব্যুরো: অভিযোগ, লকআপে (Lockup) মারধরে মৃত্যু হয়েছে। অথচ শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই রাজারহাটের সেই যুবকের। ময়নাতদন্তের রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রাজারহাটের (Rajarhat) মৃত্যু হয় সঞ্জয় হুল পাত্র (‌৩৮)‌ নামে ওই যুবকের। অভিযোগ ওঠে, পুলিশ (Police) লকআপে মৃত্যু হয়েছে তাঁর। এই অভিযোগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজারহাট থানা চত্বর। পুলিশকে ঘিরে বিক্ষোভ, পথ অবরোধ চলে দিনভর। দেহ ময়নাতদন্ত হয় আরজিকরে হাসপাতালে। তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দেহে অভ্যন্তরীণ বা বাহ্যিক, কোনও আঘাতের চিহ্ন নেই। ঘটনার জেরে ইতিমধ্যেই রাজারহাট থানার এসআই চন্দ্রনাথ বটব্যালকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কলকাতার 'মা' যোগীর বিজ্ঞাপনে, ভুল স্বীকার করল সংবাদপত্র বৃহস্পতিবার রাজারহাটের চাঁদপুরে দুয়ারে সরকারের ভিড়কে কেন্দ্র করে গোলমাল হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় যুবক সঞ্জয়কে সেই লাইন থেকে মারধর করতে করতে তুলে নিয়ে যায় পুলিশ। মারধরে অসুস্থ সঞ্জয়কে নিয়ে যাওয়া রেকজোয়ানী ব্লক হাসপাতালে। কিন্তু সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। এরপর ওই যুবককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পেশায় বিদ্যুতের মিস্ত্রি সঞ্জয়ের মা, স্ত্রী এবং এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই সঞ্জয়ের বাড়ির এলাকা, রাজারহাট থানার ঘোষপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পিটিয়ে মারার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। চাউর হয়ে যায়, লক-আপেই তাঁর মৃত্যু হয়েছে। বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে রাজারহাট থানার সামনে প্রায় সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। অবরুদ্ধ হয়ে পড়ে রাজারহাট রোড। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধাক্কাধাক্কি হয় দফায় দফায়। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত ছিলেন সঞ্জয়। অন্যদিকে, পুলিশের অভিযোগ, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা সঞ্জয় মদ্যপ অবস্থায় দুয়ারে সরকারের শিবিরে এসে অশান্তি শুরু করছিল। তাই তাঁকে সামান্য মারধর করে থানায় নিয়ে আসা হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```