Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে সম্ভাব্য নতুন ৮ কারা, দেখে নিন একনজরে

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় (Cabinet) এখন তিনটি শূন্য পদ রয়েছে। সেই সঙ্গে আরও চার-পাঁচজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহা

মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে সম্ভাব্য নতুন ৮ কারা, দেখে নিন একনজরে

শেষ আপডেট: 3 August 2022 11:03

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় (Cabinet) এখন তিনটি শূন্য পদ রয়েছে। সেই সঙ্গে আরও চার-পাঁচজনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের কাজে ব্যবহার করা হবে। তাঁর কথা থেকেই স্পষ্ট মন্ত্রিসভায় অন্তত ৭ থেকে ৮টি নতুন মুখ আসতে পারে।

কৌতূহলের বিষয় হল, তাঁরা কারা?

দ্য ওয়ালে সোমবারই লেখা হয়েছিল যে বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ ও তাপস রায় মন্ত্রিসভায় আসতে পারেন। জানা গিয়েছে, সেই সঙ্গে মন্ত্রিসভায় আসতে পারেন প্রদীপ মজুমদার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক হলেন প্রদীপ মজুমদার। তা ছাড়া মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা তিনি।

মঙ্গলবার নবান্ন ও রাজভবন সূত্রে জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী ও প্রদীপ মজুমদার পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন।

মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে। তাঁকে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে। তাঁর পরিবর্তে পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরীকে মন্ত্রিসভায় আনা হতে পারে। সম্ভবত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হতে পারে বিপ্লবকে।

ঝাড়গ্রামের বিধায়ক বীরাবাহা হাঁসদা বর্তমানে রাজ্যে বন প্রতিমন্ত্রী। তাঁর মর্যাদা বাড়িয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী করা হতে পারে।

এ ছাড়া প্রতি মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় আনা হতে পারে তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মনকে। তাজমুল হোসেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক। তাজমুলকে মন্ত্রিসভায় আনলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গুলাম রব্বানিকে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে। পরিবর্তে প্রতি মন্ত্রী করা হতে পারে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মনকে।

তবে একটা বিষয় জানিয়ে রাখা ভাল, তা হল রাজনীতিতে শেষ মুহূর্তে অনেক কিছুরই বদল ঘটে যায়। ফলে বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত কোনও তালিকাকেই চূড়ান্ত বলা যাবে না।

আরও পড়ুন: ‌ফ্ল্যাট থেকে টাকা পাঠানোও হত, অর্পিতার কালো ডায়েরি হাতিয়ার ইডির


```