প্রকৃতির ক্ষতি নয়, পরিবেশবান্ধব বাজিই পোড়াতে হবে, নোটিস দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের
দ্য ওয়াল ব্যুরো: সামনে কালীপুজো। তার আগেই বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব নয় এমন কোনও বাজি (Crackers) পোড়ানো যাবে না বাংলায়, জানিয়ে দিল তারা। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত বছর কোভিড আবহে বাজি পোড়
শেষ আপডেট: 27 October 2021 12:52
দ্য ওয়াল ব্যুরো: সামনে কালীপুজো। তার আগেই বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পরিবেশবান্ধব নয় এমন কোনও বাজি (Crackers) পোড়ানো যাবে না বাংলায়, জানিয়ে দিল তারা। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত বছর কোভিড আবহে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এবছর করোনার দাপট আগের তুলনায় কম আছে। তবু সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। সেই কথা মাথায় রেখে এবছরও বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা বহাল রাখার আর্জি পৌঁছেছে উচ আদালতের কাছে। সেই মামলার শুনানি আসন্ন। তার আজ্ঞে নোটিস দিয়ে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়ে দিল নিয়ম মানতে হবে বাজি পোড়ানোর ক্ষেত্রে। প্রকৃতির ক্ষতি করা যাবে না কোনও ভাবেই।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজিই এই রাজ্যে বিক্রি ও পোড়ানোর অনুমতি পাওয়া যাবে। এবারের কালীপুজোয় প্রকৃতির ক্ষতি করে হুল্লোড় করা যাবে না। বাজি মামলার শুনানি বাকি আছে হাইকোর্টে। এখন দেখায় উচ্চ আদালত কী রায় দেয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'