Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চার পুর নিগমের ভোট কি পিছবে, জানা যাবে আজ

দ্য ওয়াল ব্যুরো: বিধাননগর-সহ (bidhannagar) চার পুর নিগমের ভোট (polls)  কি পিছিয়ে (delay) যাবে, নাকি নির্ধারিত ২২ জানুয়ারিই ভোট নেওয়া হবে? আজ শনিবার এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন (state election commision) তাদের সিদ্ধান্ত জানাবে। তবে কলক

চার পুর নিগমের ভোট কি পিছবে, জানা যাবে আজ

শেষ আপডেট: 15 January 2022 03:56

দ্য ওয়াল ব্যুরো: বিধাননগর-সহ (bidhannagar) চার পুর নিগমের ভোট (polls)  কি পিছিয়ে (delay) যাবে, নাকি নির্ধারিত ২২ জানুয়ারিই ভোট নেওয়া হবে? আজ শনিবার এই ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন (state election commision) তাদের সিদ্ধান্ত জানাবে। তবে কলকাতা হাইকোর্ট (kolkata high court) ভোট পিছনোর প্রস্তাব দেওয়ার পর কমিশনের পক্ষে তা অগ্রাগ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহল ধরে নিচ্ছে বর্তমান নির্ঘণ্ট অনুযায়ী ২২ জানুয়ারি ভোট গ্রহণ হচ্ছে না। সেক্ষেত্রে কবে হতে পারে ভোট? আগামী মাসের ২৭ তারিখ রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট নেওয়ার কথা। চার পুর নিগমের ভোট তার আগে সেরে ফেলার ভাবনা আছে। একটি প্রস্তাব হল, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মুখে নেওয়া হোক চার পুর নিগমের ভোট। তারপর ২৭ তারিখ বাকি পুরসভাগুলির ভোট হলে এক সঙ্গে সব ক’টির ফল ঘোষণা করা হোক। কমিশন এই প্রস্তাব বিবেচনা করবে কি না, আজই তা জানা যাবে। তৃণমূল বাদে সব রাজনৈতিক দলই কমিশনের কাছে ভোট পিছনোর আর্জি জানিয়েছিল করোনার সংক্রমণ বাড়তে থাকায়। তৃণমূল অবশ্য ভোট পিছনোর দাবির সরাসরি বিরোধিতা করেনি। বরং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার মন্তব্য করেছিলেন, করোনার সংক্রমণের মুখে আপাতত মাস দুয়েক মেলা, উৎসবের পাশাপাশি ভোট-সহ রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকুক। শুক্রবার কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকেই ভোট পিছনোর প্রস্তাব বিবেচনার নির্দেশ দিয়েছে। কমিশন রাজ্য সরকারের কোর্টে বল ঠেলতে চাইলেও আদালত মনে করেছে, সাংবিধানিক বিধান অনুযায়ী ভোট ঘোষণার পর নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার শুধু নির্বাচন কমিশনের। তবে সরকারিভাবে না হলেও কমিশন রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। কারণ, পরিবর্তিত নির্ঘণ্ট অনুযায়ী পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে কি না, সেই ব্যাপারে রাজ্য প্রশাসনের সবুজ সংকেত জরুরি।  

```