Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভবানীপুরের ভোটকর্মীরা পাবেন রেনকোট, তৈরি নৌকাও, দুর্যোগের মাঝেই প্রস্তুতি তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই উপনির্বাচন হবে ভবানীপুরে (Bhawanipur)। মুর্শিদাবাদের আরও দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনও আগামীকালই। কিন্তু তার আগে মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ভবানীপুরের ভোট নিয়ে বাড়তি তৎপরতা শ

ভবানীপুরের ভোটকর্মীরা পাবেন রেনকোট, তৈরি নৌকাও, দুর্যোগের মাঝেই প্রস্তুতি তুঙ্গে

শেষ আপডেট: 29 September 2021 08:27

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই উপনির্বাচন হবে ভবানীপুরে (Bhawanipur)। মুর্শিদাবাদের আরও দুই কেন্দ্রের সাধারণ নির্বাচনও আগামীকালই। কিন্তু তার আগে মঙ্গলবার রাত থেকে একটানা বৃষ্টিতে জেরবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ভবানীপুরের ভোট নিয়ে বাড়তি তৎপরতা শুরু হয়েছে তাই। ভোট চলাকালীন যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আগেভগে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভরা বর্ষায় হানা দেয় পেটের অসুখ, বাড়ছে জলবাহিত রোগের শঙ্কা, কী করবেন নির্বাচন কমিশন এবং কলকাতা পুরসভা উভয় তরফেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভবানীপুর উপনির্বাচনের জন্য। ইভিএম মেশিন যাতে তুমুল বৃষ্টির মধ্যেও নিরাপদ থাকে তার ব্যবস্থা করছে কমিশন। ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগে মুড়ে রাখা হবে ইভিএম মেশিন। এছাড়া সমস্ত ভোট কর্মীদের জন্য একটি করে রেনকোট বরাদ্দ করা হচ্ছে। ডিসি আরসি সেন্টার থেকে যাতে ভোট কর্মীরা নিরাপদে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। এই প্রথম ভোটকর্মীদের রেনকোট দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বুথে সেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সূত্রের খবর, ভবানীপুরের রাস্তায় যদি বেশি জল জমে তার জন্য বোটের ব্যবস্থাও রাখা হচ্ছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স দফতর দুটি নৌকার ব্যবস্থা করেছে। যদি রাস্তায় তিন ফুটের বেশি জল জমে তবেই এই নৌকাগুলি ব্যবহার করা হবে। যুদ্ধাকালীন তৎপরতায় জল নামানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। ৭০, ৭৪ নম্বর ওয়ার্ড-সহ ভবানীপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে। তা নামানোর জন্য পুরসভার তরফে পাম্প চালানো হচ্ছে। কিন্তু সমস্যা একটাই, বৃষ্টি এখনও হয়ে চলেছে। তাই জল জমছে আরও। তা নিয়েই এখনও চিন্তার ভাঁজ রয়েছে পুরকর্মীদের কপালে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```