
শেষ আপডেট: 8 July 2023 09:48
দ্য ওয়াল ব্যুরো: ভোট (West Bengal Panchayat Elections 2023) শুরুর আগেই জ্বালিয়ে দেওয়া হল ব্যালট বক্স।
গ্রামবাসীদের দাবি, শুক্রবার মাঝরাত থেকেই ছাপ্পা ভোট (PANCHAYAT ELECTION 2023) শুরু হয়ে গিয়েছিল মাতালহাটের বড়ভিটার ১৩১ নম্বর বুথে। প্রতিটি ব্যালটে জোড়াফুলে ছাপ মারা হয়েছে। এদিন সকাল থেকেই এই ঘটনা নিয়ে উত্তেজিত জনতা ভিড় করে বুথের সামনে। ভাঙচুর চলে বুথে। আগুন ধরিয়ে দেওয়া হয় ব্যালট বাক্সে।
স্থানীয়দের দাবি, " রাতভর ছাপ্পা ভোট চলেছে। হুমকি দিয়েছিল কেউ কিছু বললে বাড়ি ভেঙে দেবে। পুলিশ থাকলেও কোনও কাজ করেনি। আমরা ভোট (PANCHAYAT ELECTION 2023) দেব কীভাবে? রাতের বেলা লুকিয়ে ভোট করানো হয়েছে।"
https://twitter.com/DrSukantaBJP/status/1677502533017690112?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677502533017690112%7Ctwgr%5Eb443b873be20a85b3a59155f195370de786ebdca%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fwest-bengal%2Fcooch-behar%2Fwest-bengal-panchayat-elections-2023-villagers-set-fire-to-a-ballot-box-at-coochbehar-sitai-855151.html
রাতভর তাণ্ডব চলেছে বুথে। সকাল থেকেই ভাঙচুর শুরু হয়েছে। দেখা গেছে পোলিং রুমে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার। আগুন লাগানো হয়েছে তাতে। বুথের ভিতর রাখা চেয়ার-টেবিল, বেঞ্চ উল্টে পড়ে আছে। অভিযোগ, প্রতিটি ব্যালট পেপারে তৃণমূলের প্রার্থী ডলি রায় বর্মনের নামের পাশে ছাপ রয়েছে। বড়ভিটা প্রাথমিক বিদ্যালয়ের একটি ভিডিও শেয়ার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ।’
ভোটের সকালে রণক্ষেত্র ভাঙর, দফায় দফায় গুলি-বোমাবাজি, আহত দুই