Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শার্ট ইস্ত্রি করার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন পুলিশ কর্মী, শান্তিপুর হাসপাতালে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আর পাঁচটা দিনের মতোই ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। বরাবর নিজের জামাকাপড় নিজেই ইস্ত্রি করেন। শুক্রবার সেই কাজ করতে গিয়েই বিপত্তি। ইস্ত্রি করার সময়েই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন পুলিশকর্মী (policeman) অ

শার্ট ইস্ত্রি করার সময় আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন পুলিশ কর্মী, শান্তিপুর হাসপাতালে মৃত্যু

শেষ আপডেট: 17 February 2023 07:43

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আর পাঁচটা দিনের মতোই ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। বরাবর নিজের জামাকাপড় নিজেই ইস্ত্রি করেন। শুক্রবার সেই কাজ করতে গিয়েই বিপত্তি। ইস্ত্রি করার সময়েই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন পুলিশকর্মী (policeman) অভিক মিত্র (৪৮)। হাসপাতালে (Shantipur Hospital) নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

শান্তিপুরের বাইগাছি ওস্তাগার পাড়া লেনের বাসিন্দা ছিলেন অভিকবাবু। এদিন সকালে অফিসে যাওয়ার জন্য পোশাক ইস্ত্রি করছিলেন। হঠাৎই তাঁর চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিকবাবুর স্ত্রী ও পুত্র। তাঁরা জানান, ছুটে এসে দেখেন তিনি পড়ে রয়েছেন। হাত-পা পুরো ঠান্ডা। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।

এমন আকস্মিক ঘটনায় শোকে ভেঙে পড়েছে পরিবার। তাঁর স্ত্রী জানান, অভিকবাবুর পায়ে গরম ইস্ত্রির পোড়া দাগও দেখতে পেয়েছেন তাঁরা। শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে রানাঘাট হাসপাতালের মর্গে পাঠায়। জানা গেছে, কর্মক্ষেত্রে খুবই সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। সাহসী হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া তাঁর কর্মস্থলেও।

সাহিলের হাবভাব দেখেই সন্দেহ হয় বন্ধুর, খোঁজ পাননি নিক্কিরও, তিনিই পুলিশে খবর দেন


```