Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

হাওড়ার ট্র্যাফিক ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! কী থেকে এই কাণ্ড, চলছে তদন্ত

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার লিচু বাগান ট্রাফিক ব্যারাকে পুলিশ কর্মীর (policeman) ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের (traffic barrack) ছাদে গাছের সঙ্গে ঝুলতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের

হাওড়ার ট্র্যাফিক ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! কী থেকে এই কাণ্ড, চলছে তদন্ত

শেষ আপডেট: 18 April 2023 12:32

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার লিচু বাগান ট্রাফিক ব্যারাকে পুলিশ কর্মীর (policeman) ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে ট্রাফিক ব্যারাকের (traffic barrack) ছাদে গাছের সঙ্গে ঝুলতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মৃতের নাম সুদীপ্ত রায়। তিনি পুলিশের আরএএফে কর্তব্যরত ছিলেন। নদিয়ার বাসিন্দা সুদীপ্ত এই ট্রাফিক ব্যারাকেই থাকতেন। তবে কী কারণে আত্মহত্যা করলেন তা জানা যায়নি। এমনকি কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। সুদীপ্ত কেন আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সুদীপ্তর এক বন্ধু জানিয়েছেন, সোমবার রাত তিনটে অবধি তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ্ত। ব্যারাকের ছাদে একটা রান্নাঘর আছে। তার পাশের গাছে ঝুলেই আত্মহত্যা করেছেন সুদীপ্ত।

ছাদ থেকে সুদীপ্তর দেহ (body) উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যদের।

বিশাল অ্যাকোরিয়ামে খেলা করবে রঙিন মাছের দল, ১৫০ বছরের জন্মদিনে বিশেষ আকর্ষণ চিড়িয়াখানায়


```