Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের পথে, পুলিশ আটকে দিল চাকরিপ্রার্থীদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চাকরি পাননি। তাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় তাও হয়ে উঠল না (police stops job aspirants)। নবান্নে পৌঁছতে রাস্তায় বসে করজোড়ে পুলিশকে আবেদন জানালেন চাকরিপ্রার্থীরা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের পথে, পুলিশ আটকে দিল চাকরিপ্রার্থীদের

শেষ আপডেট: 28 December 2022 10:11

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: চাকরি পাননি। তাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় তাও হয়ে উঠল না (police stops job aspirants)। নবান্নে পৌঁছতে রাস্তায় বসে করজোড়ে পুলিশকে আবেদন জানালেন চাকরিপ্রার্থীরা। শেষপর্যন্ত পুলিশ আটক করল তাদের।

বুধবার দুপুর একটা নাগাদ ন’টি ঐক্য মঞ্চের প্রতিনিধিরা হাওড়ার কাজীপাড়ায় জমায়েত করেন। তাঁদের মধ্যে ছিলেন এসএসসি, টেট, গ্রুপ-ডি সহ নটি সরকারি পদে মহিলা ও পুরুষ চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। তাদের আটকাতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ নবান্নে (Nabanna) যেতে বাধা দিলে রাস্তায় বসে পড়ে আন্দোলনকারীরা। তাঁদের দাবি ছিল ন’টি মঞ্চের নজন প্রতিনিধিকে নবান্নে যেতে দেওয়া হোক, যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন। কিন্ত পুলিশের অনুমতি মেলেনি। তখন করজোড়ে পুলিশের কাছে আবেদন করতে থাকেন আন্দোলনকারীরা। কিন্তু পুলিশ তাঁদের এগোতে দেয়নি। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পরে তাদের প্রিজন ভ্যানে তুলে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ।

বাংলায় কোভিড রুখতে বৈঠক নবান্নের, জেলাগুলিকে পরিকাঠামো তৈরি রাখতে বললেন মুখ্যসচিব


```