Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুব্রতর বীরভূমেই ৫০টি গরু আটকাল পুলিশ! গ্রেফতার ৯

দ্য ওয়াল ব্যুরো: একদিকে গরু পাচার মামলায় (Cow Smuggling) গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই বীরভূমেই (Birbhum) ৫০টি গরু (Cows) আটক করল পুলিশ। গ্রেফতার করা হল ৯ জনকে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে কাটোয

অনুব্রতর বীরভূমেই ৫০টি গরু আটকাল পুলিশ! গ্রেফতার ৯

শেষ আপডেট: 18 August 2022 09:32

দ্য ওয়াল ব্যুরো: একদিকে গরু পাচার মামলায় (Cow Smuggling) গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই বীরভূমেই (Birbhum) ৫০টি গরু (Cows) আটক করল পুলিশ। গ্রেফতার করা হল ৯ জনকে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে কাটোয়া-বীরভূম ৬ নম্বর রাজ্য সড়কের নিরোল গ্রামের কাছে। সেখানেই অনেক গরু একসঙ্গে নিয়ে যাচ্ছিল একদল লোক। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশেই গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কেতুগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গাড়ি আটক করে।

জানা গেছে, ক্যারিয়ারসহ এদিন মোট ৫০টি গরু আটকেছে পুলিশ। কিছু গরুকে গাড়িতে করে আবার কিছু গরুকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ আটক করেছে দুটি মিনি ট্রাক বোঝাই গরু। ধৃতরা জানিয়েছে কেতুগ্রামের পাচুন্দি হাটে তারা গরুগুলিকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। বীরভূমের নানুর থানা এলাকা থেকে গরুগুলি আনা হয়েছে বলেও জানিয়েছে তারা।

পুলিশের বক্তব্য, গরুগুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা, তাই এদের আটকানো হয়েছে। ৯ জনকে গরুসমেত গ্রেফতার করে এদিন কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। গরুগুলি চুরি করা হয়েছে কিনা, পাচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

বাংলার রাজনীতি আপাতত গরু পাচার মামলায় সরগরম। অনুব্রত মণ্ডলকে এই গরু পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই গ্রেফতার করেছে সিবিআই। তিনি আপাতত কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন। সেই আবহেই এবার অনুব্রতর বীরভূম থেকেই ৫০টি গরু আটকাল পুলিশ।

আরও পড়ুন: নেত্রী তো ঠিকই বলেছেন, মমতার পাশে থাকার বার্তায় উজ্জীবিত কেষ্ট


```