
শেষ আপডেট: 8 February 2023 07:10
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: একসঙ্গে তিন সন্তানের (triplet) জন্ম দিলেন মা। মঙ্গলবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন শান্তিনিকেতন (Santiniketan) থানার মহিলা পুলিস কর্মী বিনীতা ঘোষ। দুটি পুত্র এবং একটি কন্যা সন্তান। মা ও বাচ্চারা প্রত্যকেই সুস্থ আছে বলে জানা গেছে।
বিনীতার স্বামী সব্যসাচী ঘোষ সেনাকর্মী। তিনি নাগাল্যান্ডে কর্মরত। বোলপুরের মুলুক গ্রামে ওই দম্পতির বাড়ি। একসঙ্গে তিন সন্তান পেয়ে আত্মহারা বাবা মা। চিকিৎসকরা জানিয়েছেন তিন শিশু সহ মাকে বিশেষভাবে দেখভাল করা হচ্ছে। তবে তারা প্রত্যেকেই সুস্থ আছেন।
জানা গেছে, ওই দম্পতির আগেও একটি সন্তান রয়েছে। এবার একসঙ্গে আরও তিনটি সন্তানের জন্ম হওয়ায় পরিবারে খুশির ঢল। কবে তিন সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন বিনীতা, তারই অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার।
১৩ বছরের পরিচারিকাকে রডের ছ্যাঁকা, খেতেও দেওয়া হত না! গুরুগ্রামে গ্রেফতার অভিযুক্ত দম্পতি